গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?

গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?

1910 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের মূল বিষয়বস্তু হল উদার জাতীয়তাবাদের জাগরণ। সুবিশাল এই উপন্যাসে রবীন্দ্রনাথের দেশপ্রেম, মানবপ্রেম ও বিশ্বভ্রাতৃত্ববোধ মিলে মিশে একাকার হয়ে গেছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘গোরা’র পালিকা মা আনন্দময়ীর মতো ভারতমাতার কাছেও কোনো জাত-পাতের ভেদাভেদ নেই, জাত থাকলে ভারতবর্ষ যুগে যুগে ‘মহামানবের মিলনক্ষেত্র’ হয়ে উঠত না। উপন্যাসের শেষ অধ্যায়ে গোরার আত্মোপলব্ধির মধ্য দিয়ে জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক সর্বভারতীয় রূপটি তুলে ধরেছেন রবীন্দ্রনাথ।

গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?

কবিগুরুর সুবিখ্যাত ‘গোরা’ উপন্যাসে আমরা সংকীর্ণ জাতীয়তাবাদ বনাম উদার জাতীয়তাবাদ এবং ধর্মীয় গোঁড়ামি বনাম ধর্মীয় প্রগতিশীলতার অভ্যন্তরীণ ঘাত-প্রতিঘাত প্রত্যক্ষ করি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরা প্রথম জীবনে নিষ্ঠাবান হিন্দুরূপে অন্যান্য সকল ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করলেও উপন্যাসের শেষ পর্বে সে উপলব্ধি করে যে, তার পালিকামাতা আনন্দময়ীর মতো ভারতমাতারও কোনো জাতিগত এবং ধর্মীয় সংকীর্ণতা নেই। গোরার এই আত্মোপলব্ধির মধ্য দিয়ে জাতীয়তাবোধের অসাম্প্রদায়িক সর্বভারতীয় রূপটি তুলে ধরেছেন রবীন্দ্রনাথ।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?” নিয়ে আলোচনা করেছি। এই “গোরা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন্ দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? এদের মধ্যে পার্থক্য (মাধ্যমিক জীবনবিজ্ঞান)

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান