নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মনুষ্য ক্রিয়াকলাপ নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন চক্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মনুষ্য ক্রিয়াকলাপ নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন চক্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব –

  • নাইট্রোজেনঘটিত সারের ব্যবহার – কৃষিজমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনঘটিত সার, যেমন – ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ব্যবহারের ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। এ ছাড়াও নাইট্রোজেনঘটিত যৌগগুলির ভারসাম্য নষ্ট হয় এবং অতিরিক্ত N₂ জলের সঙ্গে দ্রবীভূত হলে অক্সিজেনের অভাব হয়। জলে দ্রবীভূত O₂-এর চাহিদা বেড়ে যাওয়ার ফলে জলে বসবাসকারী জীবের মৃত্যু ঘটে এবং দূষণের সৃষ্টি হয়।
  • জমিতে নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদের চাষ – জমিতে বিভিন্ন শিম্বিগোত্রীয় উদ্ভিদ, যেমন – ছোলা, মটর, শিম ইত্যাদির চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায়। অতিরিক্ত পরিমাণে এই উদ্ভিদের চাষে মাটিতে অধিকমাত্রায় নাইট্রোজেন আবদ্ধ হয় যার ফলে আগাছার পরিমাণ বৃদ্ধি পায় এবং নাইট্রোজেন চক্রের ভারসাম্য বিঘ্নিত হয়।
  • বিভিন্ন জীবাশ্ম জ্বালানির দহন – তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানাতে কয়লার দহন এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির দহনে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির, যেমন – নাইট্রিক অক্সাইড (NO), নাইট্রাস অক্সাইড (N₂O)-এর পরিমাণ বৃদ্ধি পায় যা পরিবেশের ওপর একটি ক্ষতিকর প্রভাব ফেলে যার প্রভাব নাইট্রোজেন চক্রের ওপরও পড়ে।
  • অ্যাসিড বৃষ্টি – বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে অ্যাসিড বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে নেমে আসে এবং জলাশয়ে গিয়ে পড়ে। অ্যাসিড বৃষ্টির ফলে জল আম্লিক (Acidification) হয় এবং জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয় যা বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে নষ্ট করে। অ্যাসিড বৃষ্টির ফলে নাইট্রোজেনের পরিমাণ অধিক বৃদ্ধি পায় যার ফলে নাইট্রোজেন চক্রের সাম্যতা বিঘ্নিত হয়।
  • বিশ্ব উষ্ণায়ন (Global Warming) – মোটর যান, কলকারখানা, পেট্রোলিয়াম শোধনাগার থেকে নির্গত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি, যেমন – নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), নাইট্রিক অক্সাইড (NO), নাইট্রাস অক্সাইড (N₂O) গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে এমন একটি স্তরের সৃষ্টি করেছে যা পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে ফিরে যেতে বাধা দেয়। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়।
  • আলোক-রাসায়নিক ধোঁয়াশা – বায়ুমণ্ডলে অধিক পরিমাণে N₂O আলোক-রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করছে।

উপসংহার – এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মনুষ্য ক্রিয়াকলাপ নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন চক্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে? শিল্পজাত উপায়ে কীভাবে নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটে?

নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে? শিল্পজাত উপায়ে নাইট্রোজেনের স্থিতিকরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্রের গুরুত্বগুলি উল্লেখ করো।

নাইট্রোজেন চক্র কাকে বলে ও এর গুরুত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Nitrogen Cycle)

নাইট্রোজেন চক্রের ধাপগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।

নাইট্রোজেন চক্রের ধাপগুলি পর্যায়চিত্রের মাধ্যমে ব্যাখ্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে? শিল্পজাত উপায়ে নাইট্রোজেনের স্থিতিকরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নাইট্রোজেন চক্র কাকে বলে ও এর গুরুত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Nitrogen Cycle)

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

নাইট্রোজেন চক্রের ধাপগুলি পর্যায়চিত্রের মাধ্যমে ব্যাখ্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

N₂ চক্রে বা নাইট্রোজেন চক্রে বিভিন্ন অণুজীবের ভূমিকা