এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর অন্তর্গত “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে?
যে চক্রাকার প্রক্রিয়ায় জীবদেহ গঠনে প্রয়োজনীয় মৌলগুলি (যেমন – N, H, O, C) পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়, তাকে জৈব ভূ-রাসায়নিক চক্র (Biogeochemical Cycle) বলে।
জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?
জৈব ভূ-রাসায়নিক চক্রের প্রধানত দুটি দশা রয়েছে। যথা –
- রিজার্ভার পুল (Reservoir Pool),
- সাইক্লিক্যাল পুল (Cyclical Pool)
রিজার্ভার পুল (Reservoir Pool) –
যেসব রাসায়নিক বস্তু প্রকৃতিতে আবদ্ধ থাকে এবং যা জীবদেহ গঠনের জন্য সরাসরি প্রয়োজনীয় নয়, তাদের সঞ্চিত ভান্ডার বা রিজার্ভার পুল বলে।
সাইক্লিক্যাল পুল (Cyclical Pool) –
যেসব রাসায়নিক বস্তু জীবদেহ গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সর্বদা জীবদেহ ও প্রকৃতির মধ্যে বিনিময়ের মাধ্যমে চক্রাকারে আবর্তিত হয়, তাদের আবর্তন ভান্ডার বা সাইক্লিক্যাল পুল বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের জীবনবিজ্ঞান সম্পর্কিত কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment