জোড়কলম এবং শাখাকলম কাকে বলে? জোড়কলম এবং শাখাকলমের মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জোড়কলম এবং শাখাকলম কাকে বলে? জোড়কলম এবং শাখাকলমের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জোড়কলম এবং শাখাকলম কাকে বলে? জোড়কলম এবং শাখাকলমের মধ্যে পার্থক্য লেখো।

জোড়কলম এবং শাখাকলম কাকে বলে?

  • জোড়কলম (Grafting) – উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতির ক্ষেত্রে একই জাতির দুটি ভিন্ন গাছের একটির মূল অংশ (স্টক) ও অন্যটির কাণ্ডের অংশ (সিয়ন) একসঙ্গে জোড় বেঁধে যে কলম তৈরি করা হয়, তাকে বলা হয় জোড়কলম।
  • শাখাকলম (Cutting) – একটি সুস্থ সবল গাছের পর্ব ও পর্বমধ্য-যুক্ত কাণ্ডের অংশ কেটে মাটিতে পুঁতে দিলে তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এই পদ্ধতিকে শাখাকলম বলে।

জোড়কলম এবং শাখাকলমের মধ্যে পার্থক্য লেখো।

জোড়কলম এবং শাখাকলমের মধ্যে প্রধান পার্থক্যগুলি নিচে ছকের সাহায্যে আলোচনা করা হলো –

জোড়কলমশাখাকলম
1. জোড়কলমে একই প্রজাতির একটি উদ্ভিদের স্টক-এর সঙ্গে অপর একটি উৎকৃষ্ট শ্রেণির উদ্ভিদের সিয়নকে জোড়া লাগানো হয়।1. শাখাকলমে উদ্ভিদের পরিণত কাণ্ড, মূল, পাতা ইত্যাদিকে জনিতৃদেহ থেকে বিচ্ছিন্ন করে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়।
2. জোড়কলমের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়।2. শাখাকলমে জনিতৃ উদ্ভিদের সমান বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়।
3. জোড়কলমের ক্ষেত্রে দুটি উদ্ভিদের প্রয়োজন হয়।3. শাখাকলমের ক্ষেত্রে কেবলমাত্র একটি উদ্ভিদের প্রয়োজন হয়।
4. দু-রকমভাবে উদ্ভিদদেহে জোড়কলম সংঘটিত হয়, যেমন – বাড গ্রাফটিং এবং সিয়ন গ্রাফটিং।4. তিন রকমভাবে উদ্ভিদদেহে শাখাকলম সংঘটিত হয়, যেমন – স্টেম কাটিং, রুট কাটিং এবং লিফ কাটিং।
5. উদাহরণ: পেয়ারা, লেবু, আম, আপেল প্রভৃতি উদ্ভিদে জোড়কলম করা হয়।5. উদাহরণ: গোলাপ, কফি, জবা, চা প্রভৃতি উদ্ভিদে শাখাকলম করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জোড়কলম এবং শাখাকলম কাকে বলে? জোড়কলম এবং শাখাকলমের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।