যৌন জনন ও অযৌন জনন কাকে বলে? যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “যৌন জনন ও অযৌন জনন কাকে বলে? যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

যৌন জনন ও অযৌন জনন কাকে বলে?

  • যৌন জনন – যে জনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী যৌন জনন কোষ বা গ্যামেট অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের দ্বারা অপত্য সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে।
  • অযৌন জনন – মিয়োসিস, গ্যামেট গঠন ও নিষেক ছাড়াই একটিমাত্র জনিতৃ জীব থেকে রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজনের দ্বারা অপত্য সৃষ্টিকে অযৌন জনন বলে।

যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য

যৌন জননঅযৌন জনন
যৌন জনন প্রক্রিয়াটি অপেক্ষাকৃত জটিল এবং সময়সাপেক্ষ।অযৌন জনন প্রক্রিয়াটি সরল এবং কম সময় লাগে।
যৌন জননে দুটি ভিন্ন লিঙ্গের জীবের প্রয়োজন হয়।অযৌন জননে কেবলমাত্র একটি জীবের প্রয়োজন হয়।
অপত্য জীব বিপরীতধর্মী গ্যামেটের উৎপাদন ও মিলনের মাধ্যমে সৃষ্টি হয়। গ্যামেটের উৎপাদন প্রধানত মিয়োসিস নির্ভর।অযৌন জননে অপত্য জীব অ্যামাইটোসিস, মাইটোসিস বা মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়।
যৌন জননের একক হলো গ্যামেট।অযৌন জননের একক হলো রেণু।
এই জনন প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য জীবের সংখ্যা কম হয়।এই জনন প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য জীবের সংখ্যা অধিক হয়।
নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের সমাগম ঘটায় প্রকরণ দেখা যায়।অযৌন জননের ফলে সৃষ্ট অপত্য জীব জিনগতভাবে জনিতৃ জীবের অনুরূপ হওয়ায় ভেদ বা প্রকরণ দেখা যায় না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “যৌন জনন ও অযৌন জনন কাকে বলে? যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।