এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “রোধের সমবায়” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রোধের সমবায়” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “রোধের সমবায়” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রোধের সমবায় বলতে কী বোঝো? রোধের সমবায় কত রকমের ও কী কী?
রোধের সমবায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য অনেক সময় তড়িৎ বর্তনীতে একসঙ্গে একাধিক রোধ যুক্ত করে ব্যবহার করা হয়। একে রোধের সমবায় বলে। রোধের সমবায় দু-ধরনের। যথা –
- শ্রেণি সমবায় ও
- সমান্তরাল সমবায়।
তুল্য রোধ বলতে কী বোঝো?
তুল্য রোধ – যদি কোনো তড়িৎ বর্তনীর দুই বিন্দুর মধ্যে যুক্ত একাধিক রোধের একটি সমবায়ের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহমাত্রা এবং বিভবপ্রভেদ উভয়েই অপরিবর্তিত থাকে, তবে ওই একটিমাত্র রোধকে সমবায়টির তুল্য রোধ বলে।
রোধের শ্রেণি সমবায় বলতে কী বোঝো?
শ্রেণি সমবায় কোনো তড়িৎ বর্তনীতে কতকগুলি রোধক যদি এমনভাবে যুক্ত থাকে যে, একটি রোধকের শেষ প্রান্ত পরের রোধকটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয়, যাতে প্রতিটি রোধকের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহমাত্রা যায় তবে রোধের এইরকম সমবায়কে শ্রেণি সমবায় বলে।
রোধের সমান্তরাল সমবায় বলতে কী বোঝো?
সমান্তরাল সমবায় – কোনো তড়িৎবর্তনীতে কতকগুলি রোধ যদি এরূপভাবে যুক্ত থাকে যে, রোধগুলির এক প্রান্ত একবিন্দুতে এবং অপর প্রান্তগুলি অন্য একটি বিন্দুতে যুক্ত হয় তবে রোধের এইরূপ সমবায়কে সমান্তরাল সমবায় বলে।
কয়েকটি রোধ একটি বর্তনীতে শ্রেণি সমবায়ে অথবা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। শুধু দেখে কীভাবে বুঝবে তারা কোন্ সমবায়ে যুক্ত আছে?
শ্রেণি সমবায়ে যুক্ত রোধগুলির একটির শেষপ্রান্ত অন্যটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একাধিক রোধের একপ্রান্ত একবিন্দুতে ও অন্য প্রান্তগুলি অন্য বিন্দুতে যুক্ত থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “রোধের সমবায়” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রোধের সমবায়” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “রোধের সমবায়” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment