মাধ্যমিক গণিত – সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন – সম্পাদ্য

Rahul

এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের একাদশ অধ্যায়, ‘সম্পাদ্য: ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন’ -এর সম্পাদ্যমূলক বিভাগের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।

সম্পাদ্য-ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন-মাধ্যমিক গণিত

5 সেমি., 6 সেমি., 7 সেমি. বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি।

5 সেমি., 6সেমি., 7সেমি. বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি।

অঙ্কন প্রণালী –

(i) প্রথমে 5 সেমি., 6সেমি. ও 7 সেমি. বাহুবিশিষ্ট ∆ABC অঙ্কন করি।

(ii) [∆ABC -এর পরিবৃত্ত অঙ্কনের জন্য প্রথমেই পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করব। তাই ∆ABC -এর যে-কোনো দুটি বাহুর লম্বসমদ্বিখণ্ডক অঙ্কন করব।]

∆ABC -এর AB ও BC বাহুর দুটি লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে PQ ও RS অঙ্কন করলাম যারা পরস্পরকে বিন্দুতে ছেদ করল।

(iii) O বিন্দুটি AB ও BC-এর লম্বসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু।

∴ O বিন্দুটি A, B ও C থেকে সমদূরবর্তী।

O বিন্দুকে কেন্দ্র করে OA অথবা OB অথবা OC দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। যা ∆ABC -এর পরিবৃত্ত।

প্রমাণ – O, A; O, B; O, C যোগ করলাম।

O, AB -এর লম্বসমদ্বিখণ্ডকের উপর একটি বিন্দু।

∴ O থেকে A ও B বিন্দুদ্বয় সমদূরবর্তী অর্থাৎ OA = OB

অনুরূপে প্রমাণ করা যায় যে, OB = OC

∴ OA = OB = OC.

O -কে কেন্দ্র করে OA দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করব সেই বৃত্ত B ও C বিন্দুগামী হবে অর্থাৎ বৃত্তটি ∆ABC -এর তিনটি শীর্ষবিন্দু A, B ও C দিয়ে যাবে।

∴ ওই বৃত্তটিই ∆ABC -এর পরিবৃত্ত।

ABC একটি ত্রিভুজ অঙ্কন করি, যার BC= 6 সেমি., CA = 5.5 সেমি. এবং AB = 4.5 সেমি.। ∆ABC -এর অন্তবৃত্ত অঙ্কন করি।

ABC একটি ত্রিভুজ অঙ্কন করি, যার BC= 6 সেমি., CA = 5.5 সেমি. এবং AB = 4.5 সেমি.। ∆ABC -এর অন্তবৃত্ত অঙ্কন করি।

অঙ্কন প্রণালী –

(i) ∠ABCও ∠ACB -এর অন্তসমদ্বিখণ্ডক যথাক্রমে BI ও CI অঙ্কন করলাম যারা পরস্পরকে I বিন্দুতে ছেদ করল।

(ii) I বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করল।

(ii) I বিন্দুকে কেন্দ্র করে ID দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্তই হলো △ABC -এর অন্তবৃত্ত।


এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের একাদশ অধ্যায়, ‘সম্পাদ্য: ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন’ -এর সম্পাদ্যমূলক বিভাগের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে।

আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করুন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান