মাধ্যমিক ভৌতবিজ্ঞান – পরিবেশের জন্য ভাবনা – বায়ুমণ্ডলের গঠন

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘বায়ুমণ্ডলের গঠন’ নিয়ে আলোচনা করব। এটি ‘পরিবেশের জন্য ভাবনা’ অধ্যায়ের অন্তর্ভুক্ত। মাধ্যমিক পরীক্ষায় এই অংশ থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। এছাড়া, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যও এই আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - বায়ুমণ্ডলের গঠন

বায়ুমণ্ডলের গঠন –

পরিবেশ –

পরিবেশ বলতে বোঝায় পারিপার্শ্বিক অঞ্চলসমূহের বাহ্যিক অবস্থা যা উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি, উন্নয়ন এবং প্রজননে প্রভাব বিস্তার করে। এককথায় পরিবেশ হল সেই উপাদানসমূহের সমষ্টি যা জীবের অস্তিত্ব রক্ষা করে।

বায়ুমণ্ডল –

পৃথিবীপৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মতো অবস্থান করে, তাকে বায়ুমণ্ডল বলে।

বায়ুমণ্ডলের উপাদানসমূহ –

বায়ুমণ্ডলের উপাদান

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর –

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য –

  • ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলকণা এই স্তরে থাকে। মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে। পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ও জল চক্র এই স্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়।
  • স্ট্র্যাটোস্ফিয়ারে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয়বাষ্প না থাকায় এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। তাই এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। এই কারণে এই স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে।
  • মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এই স্তরে মহাকাশ থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি পড়ে ছাই হয়ে যায়।
  • থার্মোস্ফিয়ারের নিম্নাংশে বায়বীর উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা আয়নিত অবস্থায় থাকে যার নাম আয়নোস্ফিয়ার। মেরু অঞ্চলে এই স্তরে মেরু জ্যোতি দেখা যায় এবং বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়।
  • এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও সামান্য পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেন দেখা যায়। মহাকাশ স্টেশন ও কৃত্রিম উপগ্রহগুলি এই অঞ্চলে অবস্থান করে।
  • ম্যাগনেটোস্ফিয়ারে বায়বীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। এই স্তরে অধিক উচ্চতায় উপাদানগুলি বলয়াকারে থাকে। এই বলয়গুলিকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে।
  • সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। সূর্যের তাপ পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে জলীয়বাষ্প ও ধূলিকণার পরিমাণ বেশি থাকায় জলীয়বাষ্প ও ধূলিকণা তাপ শোষণ করে এবং বায়ুকে উত্তপ্ত করে তোলে। ভূপৃষ্ঠের অনেক উঁচুতে বায়ুতে জলীয়বাষ্প ও ধূলিকণার পরিমাণ কম থাকায় ওপরের বায়ুর তাপ শোষণ করার ক্ষমতা কমে যায়, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা বেশি ও ওপরের বায়ুর উষ্ণতা কম হয়।

সমুদ্র বায়ু –

সূর্যরশ্মির তাপের প্রভাবে পৃথিবীপৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়। স্থলভাগ উষ্ণ হয়ে উঠলে ওই স্থানের মাটি সংলগ্ন বাতাসও উষ্ণ হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়। এর ফলে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্রপৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ভারী বাতাস উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে বাহিত হয়, একে সমুদ্র বায়ু বলে।

উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস

স্থলবায়ু –

রাত্রে স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা দ্রুত ঠান্ডা হওয়ায় স্থলভাগের বাতাসও দ্রুত ঠান্ডা ও ঘনীভূত হয়ে উচ্চচাপ অঞ্চল গঠন করে। তখন সমুদ্রপৃষ্ঠের বায়ু উষ্ণ থাকায় তা হালকা হয়ে ওপরে উঠে যায় ও নিম্নচাপ অঞ্চল সৃষ্টি করে। ফলে স্থলভাগের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলে বাহিত হয়, একে স্থলবায়ু বলে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘বায়ুমণ্ডলের গঠন’ নিয়ে আলোচনা করেছি, যা ‘পরিবেশের জন্য ভাবনা’ অধ্যায়ের অন্তর্ভুক্ত। মাধ্যমিক পরীক্ষায় এই অংশটি থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থী ও প্রার্থী সকলের জন্য এই আলোচনা বিশেষভাবে সহায়ক হবে বলে আমরা আশা করি। আশা করি আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন—আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি, যাদের এই তথ্যগুলি প্রয়োজন মনে করছেন, তাদের সাথে এই পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদান্তে, Team SolutionWbbse

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান