মাধ্যমিক ভৌতবিজ্ঞান – চলতড়িৎ – বৈদ্যুতিক মোটর

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “বৈদ্যুতিক মোটর” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বৈদ্যুতিক মোটর” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ” -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “বৈদ্যুতিক মোটর” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - চলতড়িৎ - বৈদ্যুতিক মোটর

বৈদ্যুতিক মোটর কোন্ নীতির ওপর প্রতিষ্ঠিত?

বৈদ্যুতিক মোটরের নীতি – তড়িৎবাহী পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়ায় পরিবাহীর মধ্যে যে গতির সৃষ্টি হয় তার ওপর নির্ভর করে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়।

বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?

বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় –

  • আর্মেচারের মধ্যে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে।
  • আর্মেচারের তারের পাকসংখ্যা বাড়িয়ে।
  • ক্ষেত্র চুম্বকের চৌম্বকশক্তি বাড়িয়ে।

বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর মধ্যে মূল পার্থক্য কী?

বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর মধ্যে পার্থক্য –

  • বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
  • বৈদ্যুতিক মোটরের আবর্তন ফ্লেমিং -এর বামহস্ত নিয়ম মেনে হয়। ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ ফ্লেমিং -এর দক্ষিণহস্ত নিয়ম মেনে হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “বৈদ্যুতিক মোটর” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বৈদ্যুতিক মোটর” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “বৈদ্যুতিক মোটর” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মুখ্য অভিযোজন এবং গৌণ অভিযোজন কাকে বলে? এদের পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য জলজ প্রাণী ও গৌণ জলজ প্রাণী বলতে কী বোঝো?

আচরণ এবং অভিযোজন কাকে বলে? আচরণ এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক কী?

অভিব্যক্তি এবং অভিযোজন কাকে বলে? অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক কী?

অপসারী ও অভিসারী অভিযোজন কাকে বলে? উদাহরণ ও পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান