এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “তড়িৎপ্রবাহ” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎপ্রবাহ” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ” -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “তড়িৎপ্রবাহ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তড়িৎপ্রবাহ কাকে বলে?
তড়িৎপ্রবাহ – তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহই হল তড়িৎপ্রবাহ।
‘তড়িৎ প্রবাহমাত্রা’ কাকে বলে?
তড়িৎ প্রবাহমাত্রা – পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা বলে।
তড়িৎ প্রবাহমাত্রা, আধান ও সময়ের মধ্যে সম্পর্ক কী?
পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি সেকেন্ড সময়ে \(Q\) পরিমাণ আধান প্রবাহিত হয় \(I=\frac Qt\) তবে ওই পরিবাহীতে প্রবাহমাত্রা হয় I
তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এককের সংজ্ঞা দাও।
তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার।
অ্যাম্পিয়ার – কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহমাত্রাকে এক অ্যাম্পিয়ার বলে।
তড়িৎপ্রবাহ কত ধরনের ও কী কী?
তড়িৎপ্রবাহ দুই ধরনের হয়। যেমন –
- সমপ্রবাহ (DC) ও
- পরিবর্তী প্রবাহ (AC)।
সমপ্রবাহের সংজ্ঞা দাও। এর উৎস কী?
সমপ্রবাহ – তড়িৎপ্রবাহ যদি সব সময় একই দিকে হয়, তবে সেই তড়িৎপ্রবাহকে সমপ্রবাহ বলে। এর উৎস তড়িৎ কোশ।
পরিবর্তী প্রবাহের সংজ্ঞা দাও। এর উৎস কী?
পরিবর্তী প্রবাহ – তড়িৎপ্রবাহ যদি নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয়, তবে সেই তড়িৎপ্রবাহকে পরিবর্তী প্রবাহ বলে। এর উৎস ডায়নামো।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “তড়িৎপ্রবাহ” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎপ্রবাহ” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “তড়িৎপ্রবাহ” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment