মিরাট ষড়যন্ত্র মামলা কী? মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মিরাট ষড়যন্ত্র মামলা কী? মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মিরাট ষড়যন্ত্র মামলা কী? মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মিরাট ষড়যন্ত্র মামলা কী? মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?

মিরাট ষড়যন্ত্র মামলা কী?

1920 দশকে ভারতে বামপন্থী আদর্শের প্রসার ও বহু শ্রমিক ধর্মঘট সংঘটিত হওয়ায় বামপন্থী আন্দোলন দমন করার জন্য বড়লাট আরউইন 1929 খ্রিস্টাব্দে শ্রমিক বিরোধী “ট্রেড ডিসপিউটস্ বিল” ও “পাবলিক সেপটি বিল” নামে দুটি বিল আনেন।

1929 খ্রিস্টাব্দে 20শে মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সারা ভারতে তিনজন ইউরোপীয়ানসহ (তিনজন ইউরোপিয়ান হলেন বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্পাট ও এল. হ্যারিসন। প্রথম দুজন ছিলেন ব্রিটিশ কমিউনিস্ট নেতা) তেত্রিশজন শীর্ষস্থানীয় বামপন্থী নেতাকে গ্রেফতার করে মীরাটে নিয়ে যায় এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যা ভারতের ইতিহাসে “মীরাট ষড়যন্ত্র মামলা” নামে পরিচিত। গ্রেপ্তারহওয়া নেতারা হলেন মুজফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, পি. সি. যোশি গঙ্গাধর অধিকারী প্রমুখ।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা মীরাট ষড়যন্ত্র মামলার রায় ঘোষিত হয় 1933 খ্রিস্টাব্দে। এই রায়ে অধিকাংশ নেতাকেই দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বামপন্থী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মীরাট ষড়যন্ত্র মামলার ফলে ভারতে বামপন্থী আন্দোলন জোর ধাক্কা খায়। তবে, 1934 খ্রিস্টাব্দে আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণের হাত ধরে প্রতিষ্ঠিত হয় “কংগ্রেস সমাজতন্ত্রী দল”।

মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?

ভারতে কমিউনিস্টদের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের বিপুল অগ্রগতি ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলে। শ্রমিকদের থেকে কমিউনিস্টদের আলাদা করা এবং তাদের দমন করার জন্য সরকার ‘জন নিরাপত্তা. বিল’ ও ‘শিল্প বিরোধ বিল’ নামে দুটি দমনমূলক আইন পাস করে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা (1929) রুজু করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মিরাট ষড়যন্ত্র মামলা কী? মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?” নিয়ে আলোচনা করেছি। এই “মিরাট ষড়যন্ত্র মামলা কী? মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর