এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? মোপলা বিদ্রোহের কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? মোপলা বিদ্রোহের কারণ কী?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মোপলা বিদ্রোহ কেন হয়েছিল?
অসহযোগ আন্দোলন চলাকালে 1921 খ্রিস্টাব্দে কেরালার মালাবার উপকূলের মোপলা বা মুসলিম কৃষকরা মাদারি পাশির নেতৃত্বে এক হিংসাত্মক আন্দোলন গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের উপর চলতে থাকা অন্যায় ও অযৌক্তিক সামন্ততান্ত্রিক শোষণ, সেই সঙ্গে খলিফাকে তাঁর হৃতরাজ্যে পুনঃস্থাপিত করার ধর্মীয় উন্মাদনা এবং সর্বোপরি গান্ধিজির অসহযোগের মন্ত্র তাদের আন্দোলনে শামিল করেছিল।
মোপলা বিদ্রোহের কারণ কী?
মোপলা বিদ্রোহের পটভূমি –
টিপু সুলতানের পতনের পর কেরালার মালাবার অঞ্চলে ব্রিটিশ সরকারের ভূমি বন্দোবস্ত নিয়ম অনুসারে হিন্দু সম্প্রদায় নায়ার ও নাম্বুদ্রী ব্রাহ্মণ জমিদাররা জমির স্বত্ব লাভ করে। এখনকার হিন্দু জমিদাররা ‘জেনমি’ আর মুসলিম সম্প্রদায়ের কৃষকরা ‘মোপলা’ নামে পরিচিত ছিল।
মোপলা বিদ্রোহ –
1921 খ্রিস্টাব্দে কেরালার মালাবার উপকূলের মোপলারা জমিদার শ্রেনির (জেনমিদের) দীর্ঘদিনের অন্যায় ও সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর বিদ্রোহ করে তা ‘মোপলা বিদ্রোহ’ নামে পরিচিত।
মোপলা বিদ্রোহের কারণ –
- মালাবার অঞ্চলে রাজস্বের হার ছিল খুব বেশি, অত্যাধিক হারে রাজস্ব দিতে গিয়ে কৃষকেরা সর্বস্বান্ত হয়ে যেত। এছাড়াও ছিল বিভিন্ন রকমের শোষণ।
- মালাবার অঞ্চলে কোনো সুনির্দিষ্ট প্রজাস্বত্ব আইন ছিল না। এই অঞ্চলের অস্পষ্ট প্রজাস্বত্ব আইনের সুযোগ নিয়ে সরকার ও স্থানীয় জমিদাররা কৃষকদের উপর তীব্র শোষণ চালাত।
- 1920 খ্রিস্টাব্দে ‘মানজেরি’ সম্মেলনের পর মোপলাদের ক্ষোভ ও অসন্তোষকে কাজে লাগায় খিলাফত নেতারা। খলিফাকে তার হৃতরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করার ধর্মীয় উন্মাদনা মোপলাদেরকে এই হিংসাত্মক সাম্প্রদায়িক আন্দোলনে মদত দিয়ে ছিল। শেষপর্যন্ত সরকার সামরিক আইন জারি করে এই বিদ্রোহকে দমন করে ছিল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? মোপলা বিদ্রোহের কারণ কী?” নিয়ে আলোচনা করেছি। এই “মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? মোপলা বিদ্রোহের কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment