নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টীকা লেখো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টীকা লেখো।

নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টীকা লেখো।

অথবা, আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্যের দিকটি সংক্ষেপে আলোচনা করো।

রাজা-রাজড়ার বৃত্তান্ত আর তাদের বিজয়গাথায় বহুদিন থমকে ছিল ইতিহাসের চাকা। রাজবাড়ির চৌহদ্দিতেই ফুরিয়েছিল ইতিহাসের দৌড়। কিন্তু আজ ইতিহাসের বিজয়রথ দুর্বার গতিতে দিগন্ত থেকে দিগন্তে ধাবিত। সভ্যতার পথে মানব সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে, সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস আজ নিজেকে করেছে সম্পৃক্ত। নতুন সামাজিক ইতিহাস তাই যেমন সমগ্রতার সন্ধানী, তেমনি বৈচিত্র্যেরও।

  • বিষয়বস্তু – সাবেক ইতিহাসে প্রধানত সমাজের একটি বিশেষ অংশের জীবনযাপন, তাদের কাজকর্ম, চিন্তা-ভাবনা এবং উত্থান-পতনের উপর আলোকপাত করা হয়। কিন্তু নতুন সামাজিক ইতিহাসচর্চা সামগ্রিকভাবে সমাজের কথা বলতে চায়। সমাজে অস্তিত্ব আছে কিন্তু সাবেক ইতিহাসে স্থান পায়নি এমন সবকিছুই আধুনিক ইতিহাসের বিষয়। সেই সঙ্গে খেলাধুলা, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, শিল্পচর্চা, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, চিকিৎসাবিদ্যার অগ্রগতি, সামরিক বিবর্তন ও নারী সমাজের কথাও আধুনিক ইতিহাসের অন্যতম বৈচিত্র্যের দিক। এককথায়, নতুন আধুনিক ইতিহাসচর্চা সমাজবদ্ধ মানুষের সামগ্রিক জীবনব্যাখ্যা।
  • অ্যানালস্ গোষ্ঠী – 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে মার্ক ব্লখ ও লুসিয়ান ফেবরের উদ্যোগে ‘অ্যানালস্ অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামক পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাসচর্চায় রাজনৈতিক প্রসঙ্গ ব্যতিরেকে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান লাভ করে।
  • নিম্নবর্গের ইতিহাসচর্চা – জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-শ্রেণি নির্বিশেষে সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাসচর্চা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, তা নিম্নবর্গের ইতিহাসচর্চা নামে পরিচিত। এই ধরনের ইতিহাসচর্চায় তথাকথিত নিম্নবর্গের নাম না জানা মানুষরাই ইতিহাসের যথার্থ নায়কে পরিণত হয়েছে। এই ধারার সঙ্গে যুক্ত কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক হলেন রনজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র প্রমুখ।
  • মন্তব্য – নতুন সামাজিক ইতিহাসচর্চা সমগ্রতার সন্ধানী। সমাজবদ্ধ কিন্তু স্বীকৃতিহীন মানুষদের ইতিহাসের পাদপ্রদীপে তুলে এনে এই ইতিহাসচর্চা যথার্থ অর্থেই ইতিহাসে নব দিগন্তের উন্মোচন ঘটিয়েছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টীকা লেখো।?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

একসংকর ও দ্বিসংকর পরনিষেক বা মনোহাইব্রিড ও ডাইহাইব্রিড ক্রস কী?

রেসিপ্রোক্যাল ক্রস ও মেন্ডেলের ফ্যাক্টর বলতে কী বোঝো? | মাধ্যমিক জীবনবিজ্ঞান

চেকার বোর্ড কী? পানেট বর্গ ও সহপ্রকটতা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গিনিপিগের একসংকর জনন পরীক্ষা ও মেন্ডেলের প্রথম সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা ও চেকার বোর্ড | মাধ্যমিক জীবনবিজ্ঞান