এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে টীকা লেখো।
প্লাস্টিক ও পলিথিন -এর উৎস – প্লাস্টিক বা পলিথিন -এর প্রধান উৎস হল গৃহস্থালির বর্জ্য। আমরা দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ডিশ, কাপ, চামচ, কৌটো, পানীয়ের বোতল, ক্যারিব্যাগ ব্যবহার করি। এছাড়া পৌরসভার বর্জ্য পদার্থের মধ্যে অন্যতম হল প্লাস্টিকজাত পদার্থ। চিকিৎসাক্ষেত্রও প্লাস্টিকজাত সংক্রামক বর্জ্য পদার্থের উৎসস্থল। যেমন – পরিত্যক্ত পিপিই কিট, Use and Throw Gloves, Shoe rapper, পরিত্যক্ত স্যানিটাইজারের বোতল, সিরিঞ্জ, ক্যাথেটার ইত্যাদি।
প্লাস্টিক ও পলিথিন -এর ধারণা – পলিথিন ও প্লাস্টিক হল জৈব-অভঙ্গুর বা জীব-অবিশ্লেষ্য (Non-Biodegradable) পদার্থ। এগুলি পরিবেশে দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থেকে যায়।
পরিবেশে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব – প্লাস্টিকদ্রব্য ব্যবহারের কুপ্রভাব বা ভয়াবহতার কথা বিচার করে সুপ্রিমকোর্ট প্লাস্টিকদ্রব্য ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকারক দিকগুলি হল –
- মৃত্তিকা দূষণ – এগুলি জীব-অবিশ্লেষ্য পদার্থ হওয়ায় মাটিতে জল ও বাতাস চলাচলে বাধা দেয়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, মাটির উর্বরতা হ্রাস পায়।
- জলদূষণ – জলাশয়ে পড়ে থাকা প্লাস্টিক রাসায়নিক বিক্রিয়া ঘটায়, জলাশয়ে থাকা প্রাণীদের প্রাণসংশয় করে বাস্তুতন্ত্রের ক্ষতি করে।
- নিকাশি ব্যবস্থায় বাধা – নালা বা নর্দমায় প্লাস্টিকজাত পদার্থ জমে নিকাশি নালার ক্ষতিকরে, বর্ষাকালে জল জমার মতো সমস্যা তৈরি করে।
- মানব শরীরে রোগসৃষ্টি – প্লাস্টিকজাত দ্রব্যে খাদ্য রাখলে তা রাসায়নিক বিষক্রিয়া ঘটিয়ে রোগের সৃষ্টি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন