পরিবহণের গুরুত্ব আলোচনা করো।

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরিবহণের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পরিবহণের গুরুত্ব আলোচনা করো
পরিবহণের গুরুত্ব আলোচনা করো

পরিবহণের গুরুত্ব –

ভারতের কৃষি, শিল্প, বাজার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে পরিবহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খাদ্য সরবরাহ, দ্রুত ত্রাণ পাঠানো, সৈন্য চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করে। শিক্ষা, সংস্কৃতি বিস্তার এবং জাতীয় আয় বৃদ্ধিতেও এর ভূমিকা অপরিসীম। সামগ্রিক উন্নয়নের জন্য এটি অপরিহার্য।

  • কৃষি – ভারত একটি কৃষিপ্রধান দেশ। ভারতীয় অর্থনীতি কৃষিজ দ্রব্যের উৎপাদন ও সুষ্ঠু বণ্টনের ওপর নির্ভরশীল। ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ফসল উৎপন্ন হয়। ভারতের পরিবহণে কৃষিজাত পণ্যই সর্বাধিক পরিমাণে বহন করা হয়।
  • প্রাকৃতিক সম্পদ আহরণ – মানুষ বিভিন্ন বনজ ও খনিজ সম্পদ আহরণ করে তার নিজের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু প্রয়োজনীয় সমস্ত ধরনের সামগ্রী মানুষের নাগালের মধ্যে না থাকায় পরিবহণ ব্যবস্থার সাহায্য নিতে হয়।
  • কৃষির আধুনিকীকরণ – ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান অব্যাহত রাখতে কৃষির উন্নয়ন দরকার। তাই উচ্চফলনশীল বীজ, কীটনাশক, সার ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি কৃষিক্ষেত্রে আনা এবং উৎপাদিত ফসল বাজারে পাঠানোর জন্য পরিবহণ ব্যবস্থা অপরিহার্য।
  • বাজার ও চাহিদা – উপযোগিতা সম্পন্ন বস্তু বাজারে চাহিদা সৃষ্টি করে। কিন্তু সেই চাহিদা মেটানোর ব্যবস্থা বা বাজারের আয়তন ও পরিধি কেমন হবে তা অনেকটাই নির্ভর করে পরিবহণের সুযোগসুবিধার ওপর। তাই বাজার বা চাহিদা সৃষ্টিতে পরিবহণের ভূমিকা রয়েছে।
  • শিল্পোন্নয়নের ভিত্তি – শিল্পকেন্দ্রে যন্ত্রপাতি, কাঁচামাল, শক্তিসম্পদ ও শ্রমিক সরবরাহ প্রভৃতি এবং শিল্পজাত দ্রব্যাদি রপ্তানির জন্য উন্নত পরিবহণের প্রয়োজন। তাই শিল্পোন্নয়নের জন্য পরিবহণ ব্যবস্থা অপরিহার্য।
  • প্রতিষ্ঠা – দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রয়োজনে পরিবহণ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। গভীর অরণ্য, দুর্গম পার্বত্য অঞ্চল এবং শুষ্ক, রুক্ষ মরু অঞ্চল দিয়ে সৈন্য ও যুদ্ধের সাজসরঞ্জাম চলাচলের জন্য পরিবহণ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন।
  • ত্রাণকার্য – প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড়, প্লাবন, ভূমিকম্প প্রভৃতি অথবা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে অতিদ্রুত সাহায্য পাঠানো জরুরি। এই ত্রাণকার্যে পরিবহণের গুরুত্ব অপরিসীম।
  • জাতীয় আয়বৃদ্ধি – খনিজ, বনজ, প্রাণীজ, শিল্পজ এবং কৃষিজ প্রভৃতি দ্রব্য পরিবহণ ব্যবস্থার উন্নতির কারণে বিভিন্ন দেশে আমদানি-রপ্তানি করা যায়। এর ফলে একদিকে যেমন – কৃষি ও শিল্পের উন্নয়ন হয়। অন্যদিকে জাতীয় আয় বৃদ্ধি পায়।

এছাড়া পরিবহণ ব্যবস্থার অন্যান্য গুরুত্বগুলি হল –

  1. শিক্ষা ও সংস্কৃতির বিস্তার।
  2. শ্রমিকের সচলতা বৃদ্ধি।
  3. আঞ্চলিক প্রতিবন্ধকতা দূরীকরণ।
  4. বাণিজ্যের উন্নতি।
  5. জনবসতির বণ্টন।
  6. বিশেষীকরণে সহায়তা প্রভৃতি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরিবহণের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা বেশি কেন ব্যাখ্যা করো

ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা বেশি কেন ব্যাখ্যা করো।

কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো

কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো।

জওহরলাল নেহেরু বন্দর সম্পর্কে টীকা লেখো

জওহরলাল নেহেরু বন্দর সম্পর্কে টীকা লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর