কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ(δ) = i1+i2−A

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ, \(\delta=i_1+i_2-A\), যেখানে \(i_1\) = প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, \(i_2\) = দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং \(A\) = প্রিজমের প্রতিসারক কোণ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ, \(\delta=i_1+i_2-A\), যেখানে \(i_1\) = প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, \(i_2\) = দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং \(A\) = প্রিজমের প্রতিসারক কোণ।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ, δ = i1 + i2 − A, যেখানে i1 = প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, i2 = দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং A = প্রিজমের প্রতিসারক কোণ।

কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ, \(\delta=i_1+i_2-A\), যেখানে \(i_1\) = প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, \(i_2\) = দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং \(A\) = প্রিজমের প্রতিসারক কোণ।

প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ

\(A\) প্রতিসারক কোণবিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ \(ABC\) চিত্রে প্রদর্শিত হয়েছে। প্রিজমটি বায়ুতে অবস্থিত এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক \(\mu\)।

একটি আলোকরশ্মি \(PQ\) প্রিজমটির প্রধান ছেদের প্রতিসারক তল \(AB\) -এর ওপর \(Q\) বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের নিয়মানুযায়ী প্রিজমের মধ্য দিয়ে \(QR\) পথে প্রতিসৃত হয় এবং প্রিজমের অপর প্রতিসারক তল \(AC\) -এর ওপর \(R\) বিন্দুতে দ্বিতীয়বার প্রতিসৃত হয়ে \(RS\) পথে প্রিজম থেকে বায়ুতে নির্গত হয়। আপতিত রশ্মি \(PQ\) -কে সামনের দিকে ও নির্গত রশ্মি \(RS\) -কে পিছনের দিকে বর্ধিত করা হলে এরা \(O\) বিন্দুতে মিলিত হয়। আপতিত রশ্মির অভিমুখ ও নির্গত রশ্মির অভিমুখের অন্তর্বর্তী কোণ আলোকরশ্মির চ্যুতিকোণ \(\left(\delta\right)\) -কে সূচিত করে।

প্রিজমের দুই প্রতিসারক তল \(AB\) ও \(AC\) -এর উপর যথাক্রমে \(Q\) ও \(R\) বিন্দুতে অঙ্কিত অভিলম্বদ্বয় প্রিজমের ভিতর \(N\) বিন্দুতে মিলিত হয়। প্রদত্ত চিত্রানুযায়ী প্রিজমের \(AB\) প্রতিসারক তলের \(Q\) বিন্দুতে আপতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে \(i_1\) ও \(r_1\) এবং অপর প্রতিসারক তল \(AC\) -এর \(R\) বিন্দুতে আপতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে \(r_2\) ও \(i_2\)।

প্রদত্ত চিত্রে, \(\bigtriangleup QOR\) -এর ক্ষেত্রে \(\angle OQR=\left(i_1-r_1\right)\)

এবং \(\angle ORQ=\left(i_2-r_2\right)\)।

∴ চ্যুতি কোণ, \(\delta=\angle OQR+\angle ORQ\) [∵ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান]

\(=\left(i_1-r_1\right)+\left(i_2-r_2\right)\\\)

\(=\left(i_1+i_2\right)-\left(r_1+r_2\right)\) —\(\left(1\right)\)

আবার, \(AQNR\) চতুর্ভুজের ক্ষেত্রে

\(\angle QAR+\angle ARN+\angle AQN+\angle QNR=360^\circ\\\)

বা, \(A+90^\circ+90^\circ+\angle QNR=360^\circ\) [এখানে \(\angle QAR=A=\) প্রিজমের প্রতিসারক কোণ]

বা, \(A+\angle QNR=180^\circ\) —\(\left(2\right)\)

এখন \(\bigtriangleup NQR\) -এর ক্ষেত্রে,

\(r_1+r_2+\angle QNR=180^\circ\) —\(\left(3\right)\)

∴ \(\left(2\right)\) ও \(\left(3\right)\) নং সমীকরণদ্বয়কে তুলনা করে পাই,

\(A=r_1+r_2\) —\(\left(4\right)\)

∴ \(\left(1\right)\) নং ও \(\left(4\right)\) নং সমীকরণ থেকে পাই,

\(\delta=i_1+i_2-A\\\)

এটিই হল প্রিজমে প্রতিসরণের ক্ষেত্রে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণের রাশিমালা।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ, \(\delta=i_1+i_2-A\), যেখানে \(i_1\) = প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, \(i_2\) = দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং A = প্রিজমের প্রতিসারক কোণ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ, \(\delta=i_1+i_2-A\), যেখানে \(i_1\) = প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, \(i_2\) = দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং A = প্রিজমের প্রতিসারক কোণ।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর