এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল। অথবা, দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল। অথবা, দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল।
অথবা, দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।
কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ –
সমান্তরাল পৃষ্ঠযুক্ত একটি কাচের ফলকের মধ্য দিয়ে আলোকের প্রতিসরণের সময় আলোকরশ্মির কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না, এতে কেবলমাত্র আলোকরশ্মির পার্শ্বীয় সরণ ঘটে।

প্রদত্ত চিত্রে ABCD একটি সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচের ফলকের AD ও BC সমান্তরাল পৃষ্ঠদ্বয় বায়ুতে অবস্থিত। একটি আলোকরশ্মি PQ পথে AD পৃষ্ঠের ওপর Q বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর কাচের ভিতর QR পথে অগ্রসর হয়ে অপর পৃষ্ঠ BC -এর ওপর R বিন্দুতে পুনরায় প্রতিসৃত হয়ে RS পথে ওই ফলক থেকে নির্গত হয়।
যদি Q বিন্দুতে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ \(i_1\) ও প্রতিসরণ কোণ \(r_2\) হয়, তবে চিত্রানুযায়ী R বিন্দুতে কাচ-বায়ুর সংযোগতলে আপতন কোণও \(r_1\) হবে। যদি R বিন্দুতে কাচ থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ \(i_2\) হয়, তবে যথাক্রমে Q ও R বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে, \(\frac{\sin\;i_1}{\sin\;r_1}=\mu\) এবং \(\frac{\sin\;r_1}{\sin\;i_2}=\frac1\mu\), যেখানে \(\mu\) = কাচের প্রতিসরাঙ্ক।
সুতরাং, ওপরের সম্পর্ক দুটি থেকে পাই,
\(\frac{\sin\;i_1}{\sin\;r_1}\times\frac{\sin\;r_1}{\sin\;i_2}=\mu\times\frac1\mu\\\)বা, \(\frac{\sin\;i_1}{\sin\;i_2}=1\)
∴ \(\sin\;i_1=\sin\;i_2\)
∴ \(i_1=i_2\) অর্থাৎ আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল।
এর থেকে প্রমাণিত হয় যে, সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচফলকের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথে এইরূপ কোনো ফলকের উপস্থিতিতে রশ্মিটির কোনোপ্রকার কৌণিক বিচ্যুতি ঘটে না, এর কেবল পার্শ্বীয় সরণ ঘটে। চিত্রে এই পার্শ্বীয় সরণ QQ’ দ্বারা দেখানো হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল। অথবা, দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল। অথবা, দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment