এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়—ব্যাখ্যা করো। অথবা, খনিজ ও আকরিকের প্রভেদ কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়—ব্যাখ্যা করো।
অথবা, খনিজ ও আকরিকের প্রভেদ কী?
খনিজ ও আকরিকের প্রভেদ অথবা আকরিক মাত্রেই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়—প্রকৃতিতে খনিজ রূপে রেড হেমাটাইট (Fe₂O₃), ম্যাগনেটাইট (Fe₃O₄) এবং আয়রন পাইরাইটিস (FeS₂) প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু আয়রন পাইরাইটিস থেকে অল্প খরচে এবং সহজ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা সম্ভব হয় না। সেজন্য এটি আয়রনের খনিজ কিন্তু আকরিক নয়। আবার রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইট থেকে আয়রন নিষ্কাশন করা হয়। সেজন্য এরা আয়রনের আকরিক। অতএব দেখা যাচ্ছে যে-কোনো ধাতুর আকরিক সর্বদাই এটির খনিজ কিন্তু কোনো ধাতুর যে-কোনো খনিজই এটির আকরিক নাও হতে পারে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়—ব্যাখ্যা করো। অথবা, খনিজ ও আকরিকের প্রভেদ কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment