এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “শ্বেতাঙ্গ বিদ্রোহ বা White Mutiny বলতে কী বোঝো? শ্বেতাঙ্গ বিদ্রোহ কী ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “শ্বেতাঙ্গ বিদ্রোহ বা White Mutiny বলতে কী বোঝো? শ্বেতাঙ্গ বিদ্রোহ কী ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

শ্বেতাঙ্গ বিদ্রোহ বা White Mutiny বলতে কী বোঝো?
ইলবার্ট বিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রনসনের নেতৃত্বে ইংরেজরা একটি প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। ব্রিটেনের বিখ্যাত সংবাদপত্র Englishman এই বিলের তীব্র সমালোচনা করে। ইলবার্ট বিলের বিরুদ্ধে ইংরেজদের এই প্রতিবাদ আন্দোলন White Mutinty বা শ্বেতাঙ্গ বিদ্রোহ নামে পরিচিত।
শ্বেতাঙ্গ বিদ্রোহ কী ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত?
1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন অনুসারে ইউরোপীয় বা শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারপতিদের ছিল না, একমাত্র ইউরোপীয় বিচার-পতিরাই ইউরোপীয় (শ্বেতাঙ্গ) অপরাধীদের বিচার করতে পারতেন।
1883 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড রিপনের আইন সচিব কোর্টনি পি. ইলবার্ট ভারতীয় ও ইউরোপীয় বিচারপতিদের মধ্যে জাতিগত বৈষম্য দূর করে সমতুল্য মর্যাদা ও সমক্ষমতা দানের জন্য একটি আইনের খসড়া বা বিল তৈরি করেন, এই খসড়া আইন ‘ইলবার্ট বিল’ (Ilbert Bill) নামে খ্যাত; এই খসড়া আইনে বলা হয় যে ভারতীয় বিচারপতিরাও শ্বেতাঙ্গদের বিচার করতে পারবেন।
ইলবার্ট বিল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় বিচারপতিরা কেসুয়িক, মিলার, ব্রানসন প্রমুখের নেতৃত্বে ‘ডিফেন্স অ্যাসোসিয়েশন’ গঠন করে তুমুল আন্দোলন শুরু করেন,যা ‘শ্বেতাঙ্গ বিদ্রোহ’ (White Mutiny) বা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে খ্যাত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “শ্বেতাঙ্গ বিদ্রোহ বা White Mutiny বলতে কী বোঝো? শ্বেতাঙ্গ বিদ্রোহ কী ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত?” নিয়ে আলোচনা করেছি। এই “শ্বেতাঙ্গ বিদ্রোহ বা White Mutiny বলতে কী বোঝো? শ্বেতাঙ্গ বিদ্রোহ কী ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment