এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সমযোজী যৌগ গ্লুকোজ কঠিন হলেও মিথেন গ্যাসীয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সমযোজী যৌগ গ্লুকোজ কঠিন হলেও মিথেন গ্যাসীয় কেন?
সমযোজী যৌগে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব দুর্বল হয় এবং সেইজন্য সমযোজী যৌগ বিচ্ছিন্ন অণু রূপে অবস্থান করে। যৌগের আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই আকর্ষণ বলের মানও বৃদ্ধি পায়। আবার কঠিন যৌগের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়, যা গ্যাসীয় যৌগের ক্ষেত্রে নগন্য। গ্লুকোজের আণবিক ভর মিথেনের থেকে বেশি হওয়ায় এর অণুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বল মিথেন অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা অনেক বেশি হয়। ফলে গ্লুকোজের অণুগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান করে এবং এটি সাধারণ উন্নতায় কঠিন পদার্থ। কিন্তু মিথেনের ক্ষেত্রে অণুগুলি পৃথক পৃথক অণুরূপে অবস্থান করে এবং এটি সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সমযোজী যৌগ গ্লুকোজ কঠিন হলেও মিথেন গ্যাসীয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment