এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোন কাকে বলে? সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোন কাকে বলে?
সংজ্ঞাবহ নিউরোন –
যে সমস্ত নিউরোন রিসেপ্টর দ্বারা গৃহীত স্নায়ুস্পন্দন বা স্নায়বিক উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায়, তাদের সংজ্ঞাবহ (Sensory neuron) বলে।
সংজ্ঞাবহ নিউরোনের মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা দেহের বাইরে থেকে ভিতরে পরিবাহিত হয় বলে একে অন্তর্বাহী (Afferent) নিউরোন বলে।
আজ্ঞাবহ নিউরোন –
যে নিউরোনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুস্পন্দন বা সাড়া (Response) বাহিত হয়ে কারক বা ইফেক্টরে আসে, তাদের চেষ্টীয় নিউরোন বা আজ্ঞাবহ নিউরোন (Motor neuron) বলে।
সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোনের মধ্যে পার্থক্য লেখো।
সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোনের মধ্যে পার্থক্য –
| সংজ্ঞাবহ নিউরোন | আজ্ঞাবহ নিউরোন |
| স্নায়ু উদ্দীপনাকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে। | স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে বহন করে। |
| এই নিউরোনের অ্যাক্সনটি স্বল্প দৈর্ঘ্যবিশিষ্ট। | এই নিউরোনের অ্যাক্সনটি অধিক দৈর্ঘ্যবিশিষ্ট। |
| নিউরোনের ডেনড্রনটি গ্রাহকের সঙ্গে যুক্ত থাকে। | নিউরোনের ডেনড্রনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোন কাকে বলে? সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন