এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সংকট ভর বা ক্রান্তিক ভর (critical mass) বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সংকট ভর বা ক্রান্তিক ভর (critical mass) বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সংকট ভর বা ক্রান্তিক ভর (critical mass) বলতে কী বোঝো?
নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া ঘটার সময় কিছু সংখ্যক নিউট্রন বাইরে চলে যায় এবং কিছু সংখ্যক নিউট্রন বিভাজনক্ষম পদার্থে উপস্থিত অশুদ্ধি (যেমন – 235U নমুনাতে উপস্থিত অশুদ্ধি 238U) দ্বারা শোষিত হয়। ফলে যথেষ্ট পরিমাণ বিভাজনক্ষম পদার্থ না নিলে উৎপন্ন নিউট্রনের অধিকাংশ বহিগর্ত ও শোষিত হয়। ফলে শৃঙ্খল বিক্রিয়া মন্দীভূত হয় বা থেমে যায়। এই কারণে শৃঙ্খল বিক্রিয়ায় যথেষ্ট পরিমাণ বিভাজনক্ষম পদার্থের প্রয়োজন হয়। নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে স্বতঃস্ফূর্ত রাখার জন্য যে ন্যূনতম ভরের বিভাজনক্ষম পদার্থের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের সংকট ভর বলে। যেমন – 235U -এর সংকট ভর 1 kg থেকে 100 kg-এর মধ্যে হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সংকট ভর বা ক্রান্তিক ভর (critical mass) বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সংকট ভর বা ক্রান্তিক ভর (critical mass) বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment