এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কীরূপ ভূমিকা নিয়েছিলেন?
সশস্ত্র বিপ্লববাদের ইতিহাসে বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এক স্মরণীয় নাম।
প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী দলে যোগদান –
ছাত্রাবস্থাতেই প্রীতিলতা জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হন। প্রথমে ঢাকার দীপালি সংঘে পরে কলকাতার দীপালি ছাত্রী সংঘে যোগ দিয়ে লাঠি খেলা, ছোড়া খেলা এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে মাস্টারদা-র নেতৃত্বে সংগঠিত বিপ্লবী দলের তিনি প্রথম মহিলা সদস্য হন।
প্রীতিলতা ওয়াদ্দেদারের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন –
মাস্টারদা-র সহকর্মীরূপে তিনি বেশ কিছু বিপ্লবী পরিকল্পনা রচনার সাক্ষী ছিলেন। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। চট্টগ্রামের রেল ও টেলি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, পুলিশ লাইন দখল, জালালাবাদের মুক্তি যুদ্ধ প্রভৃতি কর্মসূচির তিনি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন।
প্রীতিলতা ওয়াদ্দেদারের ইউরোপীয় ক্লাব আক্রমণ –
অগ্নিকন্যা প্রীতিলতার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি ছিল পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ ও আত্মাহুতি দান। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলি স্টেশনের কাছে অবস্থিত এই ইউরোপীয়ান ক্লাবটি ছিল ব্রিটিশের প্রমোদকেন্দ্র। প্রীতিলতার নেতৃত্বে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর রিপাবলিকান আর্মির একদল যুবক এই ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করেন। বিপ্লবীদের আক্রমণে একজন শ্বেতাঙ্গ নিহত ও এগারো জন আহত হয়।
প্রীতিলতার আত্মাহুতি –
ইউরোপীয়ন ক্লাব আক্রমণকালে প্রীতিলতা গুলিবিদ্ধ হন। সঙ্গীদের নিরাপদ স্থানে সরিয়ে ধরাপড়ার অসম্মান থেকে বাঁচতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের মন্তব্য –
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম মহিলা শহিদ হিসেবে প্রীতিলতা ওয়াদ্দেদার চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তাঁর আত্মবলিদান নারী সমাজের সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণের ইতিহাসে এক উজ্জ্বল ইতিবৃত্ত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” নিয়ে আলোচনা করেছি। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment