এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সৌরশক্তি কাকে বলে?
সৌরশক্তি হল সূর্য থেকে নির্গত বিকিরণ, যা তাপ উৎপন্ন করতে, রাসায়নিক বিক্রিয়া ঘটাতে বা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। পৃথিবীতে আপতিত সৌরশক্তির পরিমাণ বিশ্বের বর্তমান ও ভবিষ্যত শক্তির চাহিদার তুলনায় অনেক বেশি। সঠিকভাবেএই শক্তি ব্যবহার করলে, এই প্রাচুর্যময় কিন্তু বিস্তৃত শক্তির উৎস ভবিষ্যতের সমস্ত শক্তির প্রয়োজন মেটাতে পারে।
সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।
সৌরশক্তির ব্যবহার –
- সৌরকোশ (Solar cell) বা আলোক-ভোল্টীয় কোশ (Photo-voltaic cell)-এর সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সৌরকোশ থেকে উৎপন্ন বিদ্যুৎ রান্নার কাজে, ছোটো পাম্প চালাতে, রেডিয়ো, টেলিভিশন, টেলিফোন চালাতে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে ও সিগনালিং ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে।
- সৌরচুল্লিতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে রান্না করা হয়।
- সৌরশক্তিকে কাজে লাগিয়ে শীতপ্রধান দেশে ঘর গরম রাখা হয়।
- সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার হিটার ব্যবহার করা হয় যা ঘর গরম রাখতে, জল গরম করতে ব্যবহার করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment