এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎলেপনের সময় কোন্ কোন্ বিষয়ের ওপর নজর রাখা প্রয়োজন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎলেপনের সময় কোন্ কোন্ বিষয়ের ওপর নজর রাখা প্রয়োজন?
তড়িৎলেপনের সময় নীচের বিষয়গুলির ওপর নজর রাখা প্রয়োজন —
- তড়িদবিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবহণ ক্ষমতা বেশি হওয়া প্রয়োজন। দ্রবণের তড়িৎ পরিবহণ ক্ষমতা কম হলে উচ্চ পরিবহণ ক্ষমতাবিশিষ্ট ধাতব লবণ যোগ করা উচিত।
- উষ্ণ দ্রবণে ধাতব আয়নের পরিমাণ বেশি থাকা দরকার।
- দ্রবণে অ্যানোডের জারিত হওয়ার হার এমন হওয়া উচিত যাতে দ্রবণের ধাতব আয়নের গাঢ়ত্ব সর্বদা স্থির থাকে।
- তড়িদবিশ্লেষ্য দ্রবণটি যেন স্থায়ী প্রকৃতির হয় অর্থাৎ বাতাসের সংস্পর্শে এটি যেন বিক্রিয়া না করে সেটি লক্ষ রাখা উচিত।
- তড়িৎলেপনের ক্ষেত্রে বেশি সময় ধরে কম মাত্রায় সমপ্রবাহী তড়িৎপ্রবাহ চালনা করা উচিত, ফলে তড়িদবিশ্লেষ্য দ্রবণটি গরম হয়ে ওঠে না।
- যে ধাতব বস্তুটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে সেটির পৃষ্ঠতল মসৃণ ও পরিষ্কার হওয়া দরকার, তাহলে তড়িৎলেপন সমানভাবে পাতলা স্তরের প্রলেপ পড়বে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎলেপনের সময় কোন্ কোন্ বিষয়ের ওপর নজর রাখা প্রয়োজন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment