এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে?
অথবা, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন করতে হয় কেন?
নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠিত হয়। কিন্তু স্বাভাবিকভাবে ধনাত্মক আধানযুক্ত দুটি হালকা নিউক্লিয়াস পরস্পরের কাছে এলে একে অপরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলকে অতিক্রম করার জন্য 106°C থেকে 107°C উষ্ণতার প্রয়োজন হয়। এজন্য প্রথমে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দ্বারা উচ্চ তাপমাত্রার সৃষ্টি করা হয়। এই উচ্চ তাপমাত্রায় নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিকর্ষণ বল প্রতিহত হয় এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শুরু হয়। উচ্চ উয়তা প্রয়োগ করে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয় বলে একে তাপীয় নিউক্লিয় বিক্রিয়াও (Thermo-nuclear reaction) বলে।
তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।
তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দুটি গুরুত্ব হল –
- সূর্য বা নক্ষত্রের অভ্যন্তরে উৎপন্ন তাপ ও আলো তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার ফলেই সৃষ্টি হয়।
- নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার তুলনায় নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় একই পরিমাণ ভরকে বেশি পরিমাণ শক্তিতে রূপান্তরিত করা যায়, অর্থাৎ তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দক্ষতা বেশি।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment