এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তড়িৎবিভব ও তড়িৎপ্রবাহ কাকে বলে? তড়িৎবিভব এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎবিভব ও তড়িৎপ্রবাহ কাকে বলে? তড়িৎবিভব এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তড়িৎবিভব ও তড়িৎপ্রবাহ কাকে বলে?
তড়িৎবিভব – কোনো পরিবাহী তড়িদাহিত হলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে কিংবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। পরিবাহীর এইরকম তড়িৎ অবস্থাকে ওর তড়িৎবিভব বলে। এটি স্কেলার রাশি।
তড়িৎপ্রবাহ – তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহই হল তড়িৎপ্রবাহ।
তড়িৎবিভব এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক কী?
ভিন্ন বিভবযুক্ত দুটি তড়িৎগ্রস্ত বস্তুকে একটি পরিবাহী তার দিয়ে যোগ করলে ধনাত্মক আধান উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুতে প্রবাহিত হয়ে তড়িৎপ্রবাহের সৃষ্টি করে। অর্থাৎ, ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুটির মধ্যে যে অতিরিক্ত ইলেকট্রন আছে তা পরিবাহীর মধ্য দিয়ে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে আসবে। এইভাবে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ ঘটবে। দুটি বস্তুর মধ্যে বিভবপার্থক্য যত বেশি হবে, তড়িৎপ্রবাহ তত বেশি হবে। বস্তু দুটির তড়িৎবিভব সমান হলে অর্থাৎ তাদের বিভবপার্থক্য শূন্য হলে তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। সুতরাং, কোনো পরিবাহীর দু-প্রান্তে বিভব পার্থক্যই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের কারণ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তড়িৎবিভব ও তড়িৎপ্রবাহ কাকে বলে? তড়িৎবিভব এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎবিভব ও তড়িৎপ্রবাহ কাকে বলে? তড়িৎবিভব এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment