তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো। অথবা, চিত্রসহ বার্লোর চক্রের কার্যপ্রণালী বর্ণনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো। অথবা, চিত্রসহ বার্লোর চক্রের কার্যপ্রণালী বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো।

তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো।

অথবা, চিত্রসহ বার্লোর চক্রের কার্যপ্রণালী বর্ণনা করো।

বার্লোর চক্রের গঠন ও কার্য প্রণালী –

নীতি – কোনো স্থির শক্তিশালী চৌম্বকক্ষেত্রের প্রভাবে তড়িৎবাহী পরিরাহীর বিক্ষেপের জন্য অবিরাম ঘূর্ণনগতির সৃষ্টি হয়। বার্লোর চক্রে এই নীতির প্রয়োগ হয়। এই যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি তথা গতিশক্তিতে রূপান্তরিত হয়।

বার্লোর চক্র

বর্ণনা – বার্লোর চক্রে লম্বা লম্বা দাঁতবিশিষ্ট একটি তামার পাতের চক্র থাকে। এই চক্রটি একটি ধাতব দণ্ডের সঙ্গে এমনভাবে আটকানো থাকে যাতে চক্রটি একটি অনুভূমিক অক্ষের চারদিকে ঘুরতে পারে। চক্রের নীচে একটি কাঠের পাটাতন থাকে। পাটাতনে একটি সরু লম্বা গর্ত (M) করে তার মধ্যে পারদ রাখা হয়। চক্রটিকে এমনভাবে রাখা হয় যাতে চক্রটি ঘোরার সময় ওর দাঁতগুলির অগ্রভাগ পারদ স্পর্শ করে যায়। পারদপূর্ণ গর্তটি একটি শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি চুম্বকের (NS) N মেরু ও S মেরুর মধ্যে থাকে। দুটি বন্ধনী স্ক্রু S1 ও S2 -এর সাহায্যে তড়িৎপ্রবাহ চক্র ও পারদের মধ্য দিয়ে ব্যাটারিতে ফিরে আসে।

কার্য প্রণালী – চিত্রানুযায়ী তড়িৎপ্রবাহ তির চিহ্নিত পথে চলতে থাকলে ফ্লেমিং -এর বামহস্ত নিয়ম অনুযায়ী পারদ সংলগ্ন দাঁতের উপর লম্বভাবে একটি বল ক্রিয়া করে। এর ফলে চক্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায়। একটি দাঁত পারদ থেকে উঠে এলে তা বর্তনী থেকে ছিন্ন হয়। কিন্তু গতি জাড্যের জন্য পরের দাঁতটি আবার পারদ স্পর্শ করে। ফলে আবার বর্তনী সম্পূর্ণ হয় এবং তড়িৎপ্রবাহ যতক্ষণ চালু থাকে ততক্ষণ চক্রটি তির চিহ্নের অভিমুখে ঘুরতে থাকবে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো। অথবা, চিত্রসহ বার্লোর চক্রের কার্যপ্রণালী বর্ণনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখাতে একটি সহজ পরীক্ষার বর্ণনা করো। অথবা, চিত্রসহ বার্লোর চক্রের কার্যপ্রণালী বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর