এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “”তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়” – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “”তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়” – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

“তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়” – ব্যাখ্যা করো।
তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি –
তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে α-কণা কিংবা -কণা নির্গত হলে নতুন মৌল সৃষ্টি হয়।
একটি α-কণার আধান +2 একক এবং ভর 4 একক। ফলে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি α-কণা নির্গত হলে তার পরমাণু-ক্রমাঙ্ক 2 এবং ভরসংখ্যা 4 হ্রাস পায়। ফলে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় অর্থাৎ নতুন মৌলের সৃষ্টি হয়।
\({}_{92}^{238}U\rightarrow{}_{90}^{234}Th+{}_2^4\alpha\\\)আবার, তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে একটি β-কণা নির্গত হলে মৌলটির ভর সংখ্যার (β-কণার ভর অতি নগণ্য) কোনো পরিবর্তন হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। ফলে একই ভরসংখ্যা বিশিষ্ট নতুন মৌল সৃষ্টি হবে।
\({}_{90}^{234}Th\rightarrow{}_{91}^{234}Pa+\beta\left({}_{-1}^0e\right)\\\)γ-রশ্মি হল তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা শূন্য। তাই পরমাণুর নিউক্লিয়াস থেকে γ-রশ্মি নির্গত হলে মৌলের ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা একই থাকে। অর্থাৎ, γ-রশ্মি নির্গমনের ফলে কোনো নতুন মৌল সৃষ্টি হয় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “”তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়” – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “”তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়” – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment