তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

স্বাধীনতার ঊষালগ্নে নিজাম শাসিত হায়দ্রাবাদের তেলেঙ্গানায় অত্যাচারিত, দারিদ্র্য-পীড়িত কৃষকরা শোষক নিজাম সেনা ও রাজাকারদের বিরুদ্ধে 1946 খ্রিস্টাব্দের জুলাই থেকে 1951 খ্রিস্টাব্দের অক্টোবর পর্যন্ত সময়কালে যে প্রবল গণআন্দোলনে শামিল হয়েছিল, তা তেলেঙ্গানা আন্দোলন নামে পরিচিত।

তেলেঙ্গানা আন্দোলন

তেলেঙ্গানা আন্দোলনের কারণ –

  • জমিদারদের শোষণ ও অত্যাচার – তেলেঙ্গানার হতভাগ্য কৃষককুলকে বেআইনী শোষণ ও জমিদারি জুলুমের শিকার হতে হয়েছিল বহু কাল, যা থেকে মুক্তির আশায় তারা বিদ্রোহের পথে পা বাড়ায়।
  • বেট্টি প্রথা – ‘বেট্টি’ ছিল জামিদার ও দেশমুখদের জমিতে বেগার খাটার বহুপ্রাচীন প্রথা। এই অন্যায় জুলুমের হাত থেকে রক্ষা পেতে তেলেঙ্গানাবাসী বিদ্রোহে শামিল হয়।

তেলেঙ্গানা আন্দোলনের প্রসার –

বিদ্রোহের মূল কেন্দ্র ছিল ওয়ারঙ্গল, নালগোন্ডা ও খাম্মাম। ক্রমে হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পরে।

তেলেঙ্গানা আন্দোলনের অবসান –

নির্মম দমন নীতি গ্রহণ করেও নিজাম সরকার তেলেঙ্গানার বিদ্রোহকে বাগে আনতে পারেনি। শেষপর্যন্ত 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হলে 1951 খ্রিস্টাব্দে আন্দোলন প্রত্যাহৃত হয়।

তেলেঙ্গানা আন্দোলনের ফলাফল –

  • বেট্টি প্রথার অবসান ঘটে।
  • জায়গিরদারি প্রথা বিলুপ্ত হয়।
  • তেলেঙ্গানা থেকে সামন্ততান্ত্রিক শোষণের অবসান ঘটে।
  • ভাষাভিত্তিক তেলেঙ্গানা রাজ্য গঠনের পথ প্রশস্ত হয়।

তেলেঙ্গানা আন্দোলনের তাৎপর্য –

  • কৃষকদের ঐক্যবদ্ধ শক্তির প্রকাশ – ভারতীয় সমাজের প্রধান চালিকাশক্তি কৃষক ও শ্রমিক শ্রেণির সংঘবদ্ধ আন্দোলনের কাছে শাসকের রক্তচক্ষু যে কতটা অসহায়, তা প্রমাণ করেছিল রক্তাক্ত তেলেঙ্গানা।
  • সামাজিক ঐক্য প্রতিষ্ঠা – আন্দোলনকালে সমাজের নিম্নবর্গীয় শ্রেণির মধ্যে যে অভূতপূর্ব ঐক্য স্থাপিত হয়, তা নিজাম শাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করে।
  • নিজাম শাসনের অবসান – তেলেঙ্গানার ফলশ্রুতি স্বরূপ নেহরু-প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্বে হায়দ্রাবাদের ভারতভুক্তি ঘটে।

তেলেঙ্গানা আন্দোলনের মন্তব্য –

তেলেঙ্গানা আন্দোলনে কমিউনিস্টদের সদর্থক ভূমিকা কৃষক আন্দোলনের ইতিহাসে নতুন মাত্রা সংযোজিত করে। সুপ্রকাশ রায়ের পরিভাষায়, “তেলেঙ্গানার এই গণসংগ্রামই ভারতে জনগণতন্ত্র স্থাপনের প্রথম প্রয়াস।”


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর