ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র কী? ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র বর্জিত হওয়ার কারণ কী?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র কী? ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র বর্জিত হওয়ার কারণ কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র কী? ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র বর্জিত হওয়ার কারণ কী?

ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র কী?

ত্রয়ী সূত্র – রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান। একে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলে। যেমন – রাসায়নিক ধর্মে সদৃশ Li, Na ও K শ্রেণি 1 অবস্থিত মৌল। যাদের পারমাণবিক ভর, যথাক্রমে 7, 23 ও 39। দেখা যায় Li ও K -এর পারমাণবিক ভরের গড় = \(\frac{7+39}2\) = 23 = Na -এর পারমাণবিক ভর।

অষ্টক সূত্র – কয়েকটি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে-কোনো মৌলের ধর্মের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্ম সদৃশ হয়। অর্থাৎ, প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে।

ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র বর্জিত হওয়ার কারণ কী?

ত্রয়ী সূত্র বর্জিত হওয়ার কারণ – ত্রয়ী সূত্রের ধারণা শুধুমাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে বিশেষ করে হালকা মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য। সেজন্য মৌলের শ্রেণিবিভাগে এই সূত্র বিশেষ সাহায্য করতে সহায়ক নয়।

অষ্টক সূত্র বর্জিত হওয়ার কারণ – নিউল্যান্ডের অষ্টক সূত্রটি হালকা পারমাণবিক গুরুত্ববিশিষ্ট মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ভারী পারমাণবিক গুরুত্ববিশিষ্ট মৌলের ক্ষেত্রে বিশেষ করে ক্যালশিয়াম (Ca) -এর পরের মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই মৌলের শ্রেণিবিভাগে এই সূত্রটি পরিত্যক্ত হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র কী? ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র বর্জিত হওয়ার কারণ কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান