এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ট্রপিক চলন বলতে কী বোঝো? ইহা কত প্রকার ও কী কী? উদ্ভিদদেহে ট্রপিক চলনের গুরুত্বগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ট্রপিক চলন বলতে কী বোঝো? ইহা কত প্রকার ও কী কী?
যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ বহিঃস্থ উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রপিক চলন বা দিঙনির্ণীত চলন বলা হয়। এই চলন উদ্ভিদের বর্ধনশীল অংশে ঘটে এবং এই চলনের ফলে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে।
ট্রপিক চলনের প্রকারভেদ –
ট্রপিক চলন প্রধানত তিন প্রকারের হয়, যেমন –
- ফোটোট্রপিক চলন,
- জিয়োট্রপিক চলন এবং
- হাইড্রোট্রপিক চলন।
উদ্ভিদদেহে ট্রপিক চলনের গুরুত্বগুলি লেখো।
উদ্ভিদদেহে ট্রপিক চলনের গুরুত্বগুলি হল –
- উদ্ভিদদেহে ট্রপিক চলনের গুরুত্ব উদ্ভিদ ফোটোট্রপিক চলনের মাধ্যমে তার বিভিন্ন অংশ, যেমন – পাতা, ফুল, কাণ্ড দ্বারা উপযুক্ত আলো গ্রহণ করে।
- উদ্ভিদ জিয়োট্রপিক চলনের মাধ্যমে তার মূলকে মাটির অনেক গভীরে প্রবেশ করাতে পারে।
- হাইড্রোট্রপিক চলনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের জন্য প্রয়োজনীয় জল ও অন্যান্য খনিজ লবণ সংগ্রহ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ট্রপিক চলন বলতে কী বোঝো? ইহা কত প্রকার ও কী কী? উদ্ভিদদেহে ট্রপিক চলনের গুরুত্বগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment