ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য লেখো।

ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর সংক্ষিপ্ত পরিচয় দাও।

ট্রাপোস্ফিয়ার –

এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নীচের স্তর এবং এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 16-18 কিমি পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলকণা এই স্তরে থাকে। মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে। এই স্তরের ওপরের দিকের উষ্ণতা -56°C হয়।

ট্রপোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও।

স্ট্র্যাটোস্ফিয়ার –

ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই হয় না। তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। এই স্তরে কোনো বায়বীয় গোলযোগ না ঘটায় এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে। এই স্তরের ওপরের দিকের উষ্ণতা 0°C।

ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য লেখো।

ট্রপোস্ফিয়ারস্ট্র্যাটোস্ফিয়ার
এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নীচের স্তর।এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর যা ট্রপোস্ফিয়ারের উপর থাকে।
এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 16-18 কিমি পর্যন্ত বিস্তৃত।এই স্তরটি ট্রপোস্ফিয়ারের উপর থেকে অর্থাৎ 20-50 কিমি পর্যন্ত বিস্তৃত।
এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলোযোগ ঘটে, একে ক্ষুদ্ধমণ্ডল বলে।এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই হয় না, একে শান্তমণ্ডল বলে।
এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে থাকে।এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার -এর মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর