এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।
উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ।
একটি উত্তল দর্পণের ওপর ওর প্রধান অক্ষের সমান্তরাল একটি উপাক্ষীয় রশ্মি \(AB\) দর্পণের ওপর আপতিত হয়ে প্রতিফলনের পর \(BR\) পথে যায়। এই রশ্মিটিকে পিছনের দিকে বাড়ালে \(F\) বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দর্পণের বক্রতাকেন্দ্র \(C\) -এর সঙ্গে \(B\) -কে যুক্ত করে বর্ধিত করা হলে \(CBN\) হবে \(B\) বিন্দুতে দর্পণের ওপর লম্ব। এখানে, চিত্রানুযায়ী আপতন কোণ \(\angle ABN=i\) এবং প্রতিফলন কোণ \(\angle RBN=i\)।

∴ \(\angle ABN=\angle RBN\) (প্রতিফলনের সূত্রানুযায়ী) এবং \(\angle ABN=\angle BCF\) (অনুরূপ কোণ)
∴ \(\angle BCF=\angle ABN=\angle RBN=\angle CBF\) (বিপ্রতীপ কোণ)
∴ \(\bigtriangleup FBC\) একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার \(BF=CF\)। কম উন্মেষের দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে \(B\) ও \(P\) খুবই নিকটবর্তী হওয়ায় \(PF=BF\)
∴ \(PF=BF=CF\) অর্থাৎ \(CF=\frac12CP\)
∴ ফোকাস দৈর্ঘ্য \(PF\left(r\right)=\frac12\) \(\times\) বক্রতা ব্যাসার্ধ \(\left(r\right)\)।
∴ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে \(r=2f\)।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment