1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।

Souvick

Home » 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।

1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।

দেশ বিভাজনের ফলে সৃষ্ট সমস্যাসমূহ

1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ‘ভারতীয় স্বাধীনতা আইন’ দ্বারা ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হলে ভারত কতকগুলি সমস্যার সম্মুখীন হয়। যথা –

  • উদ্‌বাস্তু সমস্যা – দেশভাগের ফলে মুসলিম অধ্যুষিত পাকিস্তানে হিন্দু ও শিখ প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায় তাদের জীবন, ধর্ম ও সম্পত্তির সুরক্ষার অভাব, দাঙ্গা প্রভৃতি কারণে লক্ষ লক্ষ মানুষ ছিন্নমূল হয়ে ভারতে শরণার্থী হিসেবে চলে আসে। এই প্রচুর সংখ্যক মানুষের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে নজর দিতে গিয়ে ভারতসরকার নানা সমস্যার সম্মুখীন হয়ে গড়ে। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে শরণার্থীদের ভিড় ভয়াবহ সমস্যার সামনে সরকারকে দাঁড় করিয়ে দেয়।
  • সম্পদের পরিমাণ হ্রাস – দেশভাগের ফলে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে সম্পদের একটা বড়ো অংশ চলে যাওয়ায় ভারতের সম্পদের পরিমাণ কমে যায় এবং এর ফলে ভারতে দেখা দেয় নানারকমের অর্থনৈতিক সমস্যা।
  • শিল্পের ক্ষেত্রে সমস্যা – পাট, তুলো প্রভৃতি শিল্পের কাঁচামালের একটা বড়ো অংশ পাকিস্তান ভূখণ্ডের অন্তর্ভুক্ত হওয়ার কারণে ভারতে এইসব শিল্পের কাঁচামালের অভাব দেখা দেয় এবং ভারতে শিল্প-সমস্যা অর্থনৈতিক দিকটিকে দুর্বল করে দেয়।
  • কৃষি সমস্যা – কৃষিজমিরও একটা বড়ো অংশ পাকিস্তানে অন্তর্গত হওয়ার ফলে ভারতে কৃষি-সমস্যা খাদ্যাভাবের সৃষ্টি করে।

মন্তব্য –

স্বাধীনতার পরবর্তীকালে সর্বাধিক মর্মান্তিক ঘটনা হল উদ্‌বাস্তু সমস্যা ও দাঙ্গা যা স্বাধীনতার আগে থেকেই লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ করে, ছিন্নমূল করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “1947 খ্রিস্টাব্দে দেশ বিভাজন কী কী সমস্যার সৃষ্টি করেছিল তা বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ