এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো।
বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান –
বায়ুমণ্ডল প্রধানত তিনপ্রকার উপাদান দ্বারা গঠিত। যথা –
- গ্যাসীয় উপাদান
- জলীয়বাষ্প
- ধূলিকণা
গ্যাসীয় উপাদান –
বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে প্রধান হল আণবিক নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের প্রায় 99% নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। অন্যান্য গ্যাসগুলির মধ্যে আছে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, ওজোন, নিয়ন, ক্রিপটন, মিথেন প্রভৃতি।

জলীয় বাষ্প –
জল বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্পে পরিণত হয়। অর্থাৎ, জলের গ্যাসীয় অবস্থাকেই জলীয়বাষ্প বলে। বায়ুমণ্ডলের সব স্থানে জলীয়বাষ্পের পরিমাণ একই থাকে না। উচ্চতা, অক্ষাংশ, উষ্ণতা, স্থলভাগ ও জলভাগের বণ্টনের তারতম্যে জলীয়বাষ্পের উপস্থিতির তারতম্য ঘটে। মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, শিশির, তুষারপাত, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে জলীয়বাষ্পের উপস্থিতি আবশ্যক।
ধূলিকণা –
বায়ুমণ্ডলের আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল – ধূলিকণা। সমুদ্রতীর অথবা মরু অঞ্চলের সূক্ষ্ম বালুকণা, কলকারখানা পোড়া কয়লার ছাই, বিভিন্ন প্রকার অতিসূক্ষ্ম খনিজ লবণ, আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ছাইভস্ম, উল্কার ধ্বংসাবশেষ প্রভৃতি ধূলিকণারূপে বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় রয়েছে। এদের একত্রে অ্যারোসল (Aerosol) বলে। ধূলিকণা সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং এর উপস্থিতির কারণে আকাশকে নীল দেখায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন