বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।
বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।

বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।

বায়ুমণ্ডল –

সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিমি পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয়বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে।

বিশেষত্ব –

  • মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে জড়িয়ে আছে।
  • বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সাথেই আবর্তিত হয়ে চলে।
  • বায়ুমণ্ডল একটি মিশ্র গ্যাসীয় পদার্থ।
  • ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশের দিকে বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস পায়।

বায়ুমণ্ডলের উপাদান –

বায়ুমণ্ডল প্রধানত তিনটি উপাদান দ্বারা গঠিত।

  • গ্যাসীয় উপাদান – নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও আর্গন এই চারটি গ্যাস বায়ুমণ্ডলের প্রায় 99.997% অংশ জুড়ে রয়েছে। অন্যান্য গ্যাসগুলি হল – হিলিয়াম, ওজোন, মিথেন, নিয়ন ইত্যাদি।
  • ধূলিকণা – বায়ুমণ্ডলের ওপর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ধূলিকণা যা অ্যারোসল নামে পরিচিত।
  • জলীয় বাষ্প – জলের গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলে। ভূপৃষ্ঠ থেকে 6 কিমি উচ্চতার মধ্যে 90% জলীয়বাষ্প থাকে।

জলীয় বাষ্প –

জলের গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলে। সূর্যের তাপে নদী, সমুদ্র, হ্রদ, জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে। উচ্চতা, অক্ষাংশ, উষ্ণতা, জলভাগের বণ্টনের তারতম্যে জলীয়বাষ্পের উপস্থিতির তারতম্য ঘটে।

জলীয় বাষ্পের গুরুত্ব –

  • বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, ঝড় প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি জলীয় বাষ্পের উপস্থিতির জন্য সৃষ্টি হয়।
  • জলীয়বাষ্পের পরিমাণ বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে।
  • জলীয় বাষ্পের উপস্থিতির জন্য নিম্ন বায়ুমণ্ডলে অস্থিরতার সৃষ্টি হয়।
  • জলীয় বাষ্প তাপ বিকিরণে বাধা দেয় বলে আকাশ মেঘে ঢাকা থাকলে বেশি গরম আবহাওয়া অনুভূত হয়।
  • জলীয় বাষ্পের উপস্থিতির জন্য নিম্ন বায়ুমণ্ডল অস্থির হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুমণ্ডল ও জলীয় বাষ্প সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর