দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো?

1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণয়ন করেন, এই আইনের ধারা অনুযায়ী কতগুলি বিধি নিষেধ আরোপ করা হয়, যেমন –

  • সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী কোনো সংবাদপত্রের সম্পাদনার কাজ করতে পারবে না,
  • যেসব সংবাদপত্র দেশীয় ভাষায় প্রকাশিত হয় সেই সংবাদপত্রে সরকার. বিরোধী প্রতিবেদন প্রকাশিত হলে সম্পাদক ও প্রকাশক শাস্তি পাবে,
  • সংবাদপত্রটি বন্ধ করে দিয়ে তার সরঞ্জাম বাতিল করা হবে।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ভূমিকা –

ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সাহিত্য, নাটকের মত সংবাদপত্রও ব্রিটিশ বিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই লর্ড লিটন দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করতে সচেষ্ট হন।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের কারণ –

ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্র গুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, আর্থিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ফলে ভারতবাসীর ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়। এ আর দেশাইয়ের মতে “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হলো এক গুরুত্বপূর্ণ মাধ্যম।”

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস –

লর্ড লিটন 1878 সালের 14ই মার্চ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা Vernacular Press Act পাস করেন। দেশীয় সংবাদপত্র গুলি বন্ধ করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করাই ছিল এই আইনের উদ্দেশ্য।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ধারা –

  • ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পাঠকের অসন্তোষ বৃদ্ধি পায় এমন সংবাদ ছাপা যাবে না।
  • ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে জাতি বিদ্বেষ বৃদ্ধি পায় এমন সংবাদ ছাপা যাবে না।
  • উপরের শর্ত দুটি মেনে সংবাদ ছাপবেন এই মর্মে পত্রিকার সম্পাদক ম্যাজিস্ট্রেটের কাছে অঙ্গীকারপত্র স্বাক্ষর করবেন এবং নির্দিষ্ট পরিমান অর্থ জমা রাখবেন।
  • শর্ত ভঙ্গ করলে নির্দিষ্ট সংবাদপত্রের জমা অর্থ এবং প্রয়োজনে মুদ্রণযন্ত্র সরকার বাজেয়াপ্ত করতে পারবে।
  • কোন সরকারি কর্মচারী বিশেষ অনুমতি ছাড়া সংবাদপত্র সম্পাদনা করতে পারবে না।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের প্রয়োগ –

সোমপ্রকাশ,সহচর এর মত অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। এই আইনের কোপ থেকে বাঁচতে শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা রাতারাতি বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত হয়।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের মূল্যায়ন –

এই আইনের বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে ফলে ভারতের জনমত সংগঠিত এবং জাতীয়তাবাদ পরিপুষ্ট হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভারত সভা এই আইনের বিরুদ্ধে এক ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এই আইনের প্রতিবাদে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কলকাতা টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। তীব্র জনপ্রতিবাদ এর কারণে 1882 খ্রিস্টাব্দের 28 শে জানুয়ারি লর্ড রিপন এই আইন বাতিল করেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করেছি। এই “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

রাজকীয় হিমোফিলিয়া ও খ্রিস্টমাস রোগ কাকে বলে? | মাধ্যমিক জীবনবিজ্ঞান

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? এদের মধ্যে পার্থক্য (মাধ্যমিক জীবনবিজ্ঞান)

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান