হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “কয়েকটি সাধারণ জিনগত রোগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই জিনগত রোগের প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B -এর মধ্যে পার্থক্য লেখো।

হিমোফিলিয়া A বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া (Hemophilia A) –

এই জাতীয় হিমোফিলিয়া রক্তের প্লাজমায় অবস্থিত রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর -এর অভাবের কারণে ঘটে। এই জাতীয় হিমোফিলিয়া মারাত্মক প্রকৃতির। আমাদের দেশের 80% হিমোফিলিয়াই এই ধরনের।

হিমোফিলিয়া B বা ক্রিস্টমাস রোগ (Hemophilia B) –

এই জাতীয় হিমোফিলিয়া রক্তের প্লাজমায় অবস্থিত প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কমপোনেন্ট (PTC) বা ফ্যাক্টর IX -এর অভাবের কারণে ঘটে। এটি অতটা মারাত্মক নয়। আমাদের দেশে 20% হিমোফিলিয়া এই জাতীয়। এটি ক্রিস্টমাস রোগ (Christmas disease) নামেও পরিচিত।

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B -এর মধ্যে পার্থক্য

পরীক্ষার উত্তরপত্রে লেখার সুবিধার্থে নিচে হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B -এর প্রধান পার্থক্যগুলি ছকের মাধ্যমে দেওয়া হলো –

বৈশিষ্ট্যের ভিত্তিহিমোফিলিয়া Aহিমোফিলিয়া B
অপর নামহিমোফিলিয়া A এর অপর নাম রাজকীয় বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া।হিমোফিলিয়া B এর অপর নাম ক্রিস্টমাস ডিজিজ।
কারণ (ফ্যাক্টর)রক্ততঞ্চনকারী ফ্যাক্টর VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া A হয়।রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া B হয়।
লক্ষণএই রোগের লক্ষণগুলি হলো – করোটির অভ্যন্তরে রক্তক্ষরণ, অস্থিসন্ধির বিকৃতি, দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ।এই রোগের লক্ষণগুলি হলো – দীর্ঘক্ষণ রক্তপাত বন্ধ না হওয়া, অস্থিসন্ধির ভেতরে রক্তক্ষরণ ইত্যাদি।
জিনগত ত্রুটিএটি X ক্রোমোজোমে অবস্থিত F8 জিনের ত্রুটি বা মিউটেশনের ফলে সৃষ্ট রোগ।এটি X ক্রোমোজোমে অবস্থিত F9 জিনের ত্রুটি বা মিউটেশনের ফলে সৃষ্ট রোগ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “কয়েকটি সাধারণ জিনগত রোগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর