শঙ্খ ঘোষের ‘দিন ফুরোলে’ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণির বাংলা পড়ার গুরুত্বপূর্ণ অংশ। কবিতার পঙ্ক্তির ব্যাখ্যা, রঙের বাক্সের কল্পনা এবং বাড়ি ফিরলে বাবা-মায়ের কথার উত্তর এখানে পড়তে পারবে।

সূয্যি নাকি ডুব দিয়েছে? – ব্যাখ্যা করো।
কবি শঙ্খ ঘোষ তাঁর ‘দিন ফুরোলে’ কবিতায় একদিকে যেমন প্রকৃতির গোধূলিবেলার বর্ণনা দিয়েছেন, অন্যদিকে তেমনি শিশুদের মনোজগতের গোপন কথাগুলোকে ব্যক্ত করেছেন। শিশুরা আবদ্ধতা পছন্দ করে না, তারা পছন্দ করে বইপাঠের চেয়ে প্রকৃতিপাঠ। কিন্তু বড়োদের হাজারো নিয়মে তারা বদ্ধ। তাই সূর্য অস্ত গেলেই খেলার মাঠ ছেড়ে তাদের নিজের বাড়িতে ফিরে আসতে হয় মনের অনিচ্ছা থাকলেও। শিশুমন বোঝে যে, সূর্যও বোধহয় তাদের মতোই অনিচ্ছা সত্ত্বেও অস্ত যায়, তাই প্রথা মেনে প্রতিদিন একইভাবে সূর্য ডোবে।
আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে। – ব্যাখ্যা করো।
কবি শঙ্খ ঘোষ তাঁর ‘দিন ফুরোলে’ কবিতায় প্রকৃতির গোধূলি সময়ের এক বর্ণনা দিয়েছেন। তিনি দেখিয়েছেন সূর্য অস্ত গেলে আকাশ জুড়ে রঙের খেলা শুরু হয়। কোথাও আগুন রঙের ছোঁয়া লাগে, কোথাও লাল, কোথাও হলুদের আভা আবার কোথাও বা সোনা রঙের আভা দেখা যায়। দেখে মনে হয় ঈশ্বর যেন রঙের বাক্স আকাশে উপুড় করে দিয়েছেন। এই সুন্দর রঙের দৃশ্য শিশুমনকে তীব্রভাবে আকর্ষণ করলেও সন্ধ্যায় বাড়ি ফেরার তাড়ায় তারা তার সবটুকু উপভোগ করতে পারে না।
লক্ষ, বা তা হতেও পারে রঙের বাক্স! – ব্যাখ্যা করো।
কবি শঙ্খ তাঁর ‘দিন ফুরোলে’ কবিতায় প্রকৃতির গোধূলি সময়ের এক বর্ণনা দিয়েছেন। সূর্য অস্ত যাওয়ার পরেই আকাশ জুড়ে যে রঙের খেলা শুরু হয়, তাতে কোথাও আগুন রঙের ছোঁয়া লাগে, কোথাও লাল, কোথাও হলুদের আভা দেখা যায়। দেখে মনে হয় ঈশ্বর যেন রঙের বাক্স আকাশে উপুড় করে দিয়েছেন। এই সুন্দর রঙের দৃশ্য শিশুমনকে আকর্ষণ করলেও তাদের বাড়ি ফেরার তাড়া থাকে। এর কারণ হল তারা বাড়ি না ফিরলে তাদের বাবা-মায়েরা ‘মুচ্ছো’ যাবেন। তাই তাদের সেই রঙের বাক্সের সৌন্দর্য উপভোগ করা হয় না।
আমরা কি আর যাবেই তবে মুচ্ছো। – ব্যাখ্যা করো।
কবি শঙ্খ ঘোষের ‘দিন ফুরোলে’ কবিতায় কবি গোধূলি প্রকৃতির রূপ বর্ণনা করেছেন। আর সেই প্রকৃতির মনোহর রূপ বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন। গোধূলির বর্ণময় প্রকৃতিকে দুচোখ ভরে দেখা তাদের হয় না। বড়োদের প্রচলিত কঠোর নিয়মে তাদের মনপ্রাণ আবদ্ধ। তাই সময় হলেই তাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসতে হয় ঘরে, থামিয়ে দিতে হয় খেলা। তা না-হলে বাবা-মায়েরা হয়তো অজ্ঞান হয়েই পড়বেন। এই প্রসঙ্গকেই তুলে ধরা হয়েছে কবিতার আলোচ্য অংশে।
অতিরিক্ত: একমুখী তথ্যনির্ভর প্রশ্নোত্তর
দিন ফুরোলে কবিতায় কথকরা কেন বলেছে, ‘কেই বা খুলে দেখছে রঙের বাক্স।’?
কবিতার কথক ছোটো ছেলেমেয়েরা বলেছে, সূর্য অস্ত গেলে আকাশ জুড়ে যে রঙের খেলা শুরু হয়, তাতে কোথাও আগুন রঙের ছোঁয়া লাগে, কোথাও লাল, কোথাও হলুদের আভা দেখা যায়। এই সুন্দর রঙের দৃশ্য শিশুমনকে তীব্রভাবে আকর্ষণ করলেও বাড়ি ফেরার তাড়া থাকে। তাই তাদের সেই রঙের বাক্সের সৌন্দর্য উপভোগ করা হয় না।
দিন ফুরোনোর পর ঘরে ঢুকলে বাবা-মায়েরা কী বলবে?
দিন ফুরোনোর পর ছোটো ছেলেমেয়েরা ঘরে ঢুকলে বাবা বকুনি দিয়ে বলবে এইটুকু সব বাচ্চারা দিন ফুরিয়ে যাওয়ার পরও মাঠ ছাড়ে না কেন। মায়েরা তাদের বাচ্চাদের ধুলোমাখা পা দুটি দেখে বলবে ‘কী কুচ্ছিৎ’।
উপসংহার
ঘটনার প্রসঙ্গ বুঝে এই উত্তরগুলি অনুশীলন করলে সংক্ষিপ্ত উত্তর লেখা সহজ হবে। আরও প্রস্তুতির জন্য একই অধ্যায়ের অন্য অংশগুলি পড়ো।





মন্তব্য করুন