সপ্তম শ্রেণি বাংলা ‘দিন ফুরোলে’ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দিয়ে শঙ্খ ঘোষের কবিতার দ্রুত পুনরালোচনা করো। মূল অনুশীলনীর এককথায় উত্তর এবং অতিরিক্ত MCQ, শূন্যস্থান পূরণ ও ছোটো উত্তর বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে।

হাতেকলমে: এককথায় উত্তর
সূয্যি ডুবে যাওয়ায় কথকরা ‘দুচ্ছাই’ বলছে কেন?
উত্তর: সূর্য ডুবলে খেলা শেষ করে বাড়ি চলে যেতে হবে বলে ছোটোছোটো ছেলেমেয়েরা বিরক্ত হয়ে ‘দুচ্ছাই’ বলছে।
কে এক্ষুণি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন?
উত্তর: এক ঈশ্বর এক্ষুণি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন।
কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না?
উত্তর: সূর্য ডুবলেই বাড়ি ফিরতে হবে-বড়োদের তৈরি করা এ নিয়মে ছোটোরা বাঁধা বলেই কথকরা সেই দৃশ্য দেখতে পাবে না।
কথকরা কেন বলেছে, কেই বা খুলে দেখছে রঙের বাক্স!
উত্তর: ছোটোদের মতে, ভগবান যখন আকাশ জুড়ে নানা রঙের দৃশ্য রচনা করবেন, তখন তারা তা দেখতে পাবে না। কারণ তখন তাদের ঘরে ফিরতে হবে। কিন্তু তারা এটাও জানে যে, এই রঙের সংখ্যা জানা সম্ভব নয়।
বাপ-মায়েরা কী হলে ‘মুচ্ছো’ যাবেন?
উত্তর: বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে চিন্তায় বাপ-মায়েরা ‘মুচ্ছো’ যাবেন।
পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়?
উত্তর: পাখিরা ধানের খেত থেকে নিজের বাসার দিকে উড়ে যায়।
কথকরা কেন বলেছে তাদের ‘নিজের নিজের মন খারাপের গর্তে’ ফিরতে হবে?
উত্তর: খেলার মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে নিজের নিজের বাড়ি ফিরতে হবে বলে কথকদের মন খারাপ হয়ে যায়। তাই তারা এ কথা বলেছে।
বাবা কী বলবেন?
উত্তর: বিরক্ত হয়ে বাবা ধমকের সুরে বলবেন যে, এইটুকু বাচ্চারা দিন শেষ হলেও মাঠ ছাড়ে না, তাই ব্যবস্থা নেওয়া দরকার।
মা-ই বা বাড়ি ফিরলে কী বলবেন?
উত্তর: খেলার মাঠ থেকে পায়ে ধুলো, কাদা মেখে বাড়ি ফিরলে মা বলবেন যে পা দুটো খুব বিশ্রী।
কথকরা কেন ‘এক গঙ্গা জল দিয়ে’ পা ধুচ্ছে?
উত্তর: ধুলো-ময়লা লেগে পাগুলো খুব বিশ্রী হয়েছে, তাই কথকরা অর্থাৎ বাচ্চারা অনেক জল দিয়ে পা ধুচ্ছে।
সঠিক উত্তর নির্বাচন করো
দিন ফুরোলে কবিতাটি লেখেন (রবীন্দ্রনাথ ঠাকুর/শঙ্খ ঘোষ/সুকুমার রায়)।
উত্তর: দিন ফুরোলে কবিতাটি লেখেন শঙ্খ ঘোষ।
আকাশ জুড়ে চমকে দেবেন (ঈশ্বর/দৈত্য/দানব)।
উত্তর: আকাশ জুড়ে চমকে দেবেন ঈশ্বর।
কবি শিশুদের ঘরে ফেরার তুলনা করেছেন (বকের সারির/বলাকার সারির/পাখির সারির সঙ্গে)।
উত্তর: কবি শিশুদের ঘরে ফেরার তুলনা করেছেন পাখির সারির সঙ্গে।
তেমনি এবার ফিরতে হবে সত্যি – কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছেন – (ধানের গুচ্ছে/রঙের বাক্সে মনখারাপের গর্তে/খেলার মাঠে)।
উত্তর: তেমনি এবার ফিরতে হবে সত্যি – মনখারাপের গর্তে ফেরার কথা কবি কবিতায় লিখেছেন।
বাচ্চারা পা ধোয় (এক গাড়ু জল দিয়ে/এক বালতি জল দিয়ে/এক গঙ্গা জল দিয়ে)।
উত্তর: বাচ্চারা পা ধোয় এক গঙ্গা জল দিয়ে।
শূন্যস্থান পূরণ করো
সূয্যি নাকি সত্যি নিজের _____।
উত্তর: সূয্যি নাকি সত্যি নিজের ইচ্ছেয়।
ডুব দিয়েছে? _____ হলো?
উত্তর: ডুব দিয়েছে? সন্ধে হলো?
আকাশ জুড়ে এক্ষুণি এক _____।
উত্তর: আকাশ জুড়ে এক্ষুণি এক ঈশ্বর।
চমকে দেবেন _____ রঙের দৃশ্যে।
উত্তর: চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে।
পাখির সারি যেমন ধানের _____।
উত্তর: পাখির সারি যেমন ধানের গুচ্ছে।
মা বলবে ঠ্যাং দুটো কী _____।
উত্তর: মা বলবে ঠ্যাং দুটো কী কুচ্ছিৎ।
অতিরিক্ত: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কখন সন্ধে হয়?
উত্তর: সূর্য অস্ত গেলে সন্ধে হয়।
আকাশে রঙের সংখ্যা কত?
উত্তর: আকাশে রঙের সংখ্যা লক্ষ বা একশো।
দিন ফুরোলে কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়?
উত্তর: পাখির সারি ধানের গুচ্ছে আঁধার ফেলে রেখে ঘরের দিকে উড়ে যায়।
বাচ্চারা কোথায় ফিরবে?
উত্তর: বাচ্চারা নিজের নিজের মনখারাপের গর্তে ফিরবে।
এক গঙ্গা জল কথার অর্থ কী?
উত্তর: এক গঙ্গা জল কথার অর্থ প্রচুর জল।
উপসংহার
এই প্রশ্নগুলি দিয়ে পাঠের তথ্য দ্রুত ঝালিয়ে নাও। উত্তর মনে রাখার পাশাপাশি সংক্ষিপ্ত ও রচনাধর্মী আলোচনাও পড়ো।





মন্তব্য করুন