সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা ‘দিন ফুরোলে’ রচনাধর্মী প্রশ্ন ও উত্তরে শঙ্খ ঘোষের কবিতার ভাব বিশ্লেষণ করো। গোধূলির রূপ, শিশু ও পাখির তুলনা, মনখারাপের গর্ত এবং কবিতার মর্মার্থ নিয়ে সম্পূর্ণ উত্তর এখানে দেওয়া হয়েছে।

দিন ফুরোলে – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর বিষয়ভিত্তিক চিত্র
দিন ফুরোলে পাঠের ভাবভিত্তিক কল্পচিত্র।

হাতেকলমে: নিজের ভাষায় উত্তর

কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গোধূলির রূপ বর্ণনা করো।

কবি শঙ্খ ঘোষের লেখা ‘দিন ফুরোলে’ কবিতাটিতে গোধূলির এক মনোরম চিত্র বর্ণিত হয়েছে। এরকমই একটি গোধূলির দৃশ্য আমার মনে পড়ে। দিনের অবসানের সঙ্গে সঙ্গে আকাশের পশ্চিম প্রান্তে সূর্য ঢলে পড়েছে। মনে হচ্ছে যেন একটি লাল বড়ো থালা। গাছগুলির মাথায় মাথায় মেঘেদের গায়ে লেগেছে লাল রঙের ছোঁয়া। দূরে আকাশে চাঁদও ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ক্রমে দু-একটি তারাও ফুটে উঠছে নীল আকাশের গায়। পাখিরা দল বেঁধে ফিরে চলেছে নিজেদের বাসায়; তাদের কলরবে চারদিক মুখরিত হয়ে উঠেছে। মাঠ থেকে চাষিরা, হাট থেকে হাটুরেরাও ফিরছে ঘরে, রাখাল গোরু নিয়ে ফিরছে ঘরে। খেলার মাঠ ছেড়ে ফিরছে ছেলের দল। গ্রামের বাড়িতে বাড়িতে জ্বলে উঠেছে সন্ধ্যাপ্রদীপ, শোনা যাচ্ছে শঙ্খধ্বনি। শিশুগণ নিজ নিজ পাঠ নিয়ে বসেছে।

কবিতাটিতে ছোটো ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধেবেলায় ঘরে ফেরাকে ‘মন খারাপের গর্তে’ ফেরা বলে কেন মনে হয়েছে? খেলা থেকে সন্ধেবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো।

কবিতাটিতে ছোটো ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধেবেলায় ঘরে ফেরাকে ‘মন খারাপের গর্তে’ ফেরা বলে কেন মনে হয়েছে? খেলা থেকে সন্ধেবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো।

কবি শঙ্খ ঘোষ রচিত ‘দিন ফুরোলে’ কবিতাটিতে ছোটো ছেলেমেয়েদের সঙ্গে পাখির সারির তুলনা করা হয়েছে।

খেলা ছেড়ে সঙ্গীসাথিদের ফেলে ছোটোদের ঘরে ফিরতে মন চায় না। কারণ সেই ঘরে আছে শাসন আর নানা বাধানিষেধের বন্ধন। উন্মুক্ত মাঠের বদলে তাই ঘরকে আলো-বাতাসহীন মন খারাপের গর্ত বলে মনে হয় তাদের।

খেলার শেষে সন্ধেবেলা যখন বাড়ি ফিরি তখন বন্ধুদের ছেড়ে একটুও যেতে ইচ্ছে করে না। ঘড়ির কাঁটা যেন ছুটে ছুটে চলে। যখনই মনে পড়ে বাড়ি ফিরে পড়তে বসতে হবে, তখনই মনটা ভারী হয়ে যায়। মায়ের একঘেয়ে ‘খেয়ে নাও’, ‘পড়তে বস’ শুনতে হবে। অঙ্ক ভুল করলে পিঠে পড়বে ঘা, ভাবলেই মাঠে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করে। কিন্তু মন খারাপ সত্ত্বেও ঘরে ফিরতেই হয়।

বোধমূলক প্রশ্নোত্তর

চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। – কে, কীভাবে চমকে দেবেন?

উদ্ধৃতাংশটি কবি শঙ্খ ঘোষ রচিত ‘দিন ফুরোলে’ কবিতা থেকে গৃহীত।

প্রকৃতির লীলাখেলা ঈশ্বরের অধীনে। দিনের অবসানের সঙ্গে সঙ্গে গোধূলি আসে, আকাশ নানা রঙে ভরে যায়। ক্রমে অন্ধকার নেমে আসে, আকাশ ভরে ওঠে অসংখ্য নক্ষত্রে। প্রকৃতির এই পটপরিবর্তনকেই কবি লক্ষ রঙের দৃশ্য বলেছেন।

দিনের শেষে কথকদের অর্থাৎ ছোটো ছেলেমেয়েদের ঘরে ফেরার পালা। তাই তারা কল্পনা করে, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ বর্ণময় করে ঈশ্বর লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন।

দিন ফুরোলে কবিতায় কবি কথকদের ঘরে ফেরাকে কীসের সঙ্গে তুলনা করেছেন? এ তুলনা কতটা সার্থক হয়েছে?

কবি শঙ্খ ঘোষ রচিত ‘দিন ফুরোলে’ কবিতায় কবি কথকদের ঘরে ফেরাকে পাখিদের বাসায় ফেরার সঙ্গে তুলনা করেছেন।

দিনের শেষে পাখিরা যেমন বাসায় ফেরে, কথকদেরও খেলার মাঠ ছেড়ে ঘরে ফিরতে হয়। এই কারণে তাদের মন খারাপ হয়ে যায়। পাখিরা উদার আকাশে উড়তে ভালোবাসে, তেমনি কথকরাও প্রকৃতির খোলা মাঠে খেলতে ভালোবাসে। মাঠ ছেড়ে তাদের ঘরে ফিরতে মন চায় না। কিন্তু সন্ধেবেলায় তাদের ঘরে ফিরতেই হবে। পাখিরা সারি সারি যেমন ধানের গুচ্ছে আঁধার ফেলে ঘরের দিকে উড়ে যায়, তেমনি কথকরাও নিজের নিজের ‘মন খারাপের গর্তে’ ফিরে আসে।

তেমনি এবার ফিরতে হবে সত্যি/নিজের নিজের মন খারাপের গর্তে। – কাদের ফিরতে হবে? তাদের ‘মন খারাপের গর্তে’ ফেরা বলতে কী বোঝো?

কবি শঙ্খ ঘোষ রচিত ‘দিন ফুরোলে’ কবিতায় কথকদের ফেরার কথা বলা হয়েছে।

এখানে কথকরা হল ছোটো বাচ্চারা। তারা মাঠে খেলায় মত্ত। এমন সময় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসে। বড়োদের তৈরি নিয়ম মেনে তাদের খেলা ফেলে ঘরে ফিরতে হবে, তাই তাদের মন খারাপ হয়ে যায়। এজন্য কবি তাদের ঘরে ফেরাকে নিজের নিজের ‘মন খারাপের গর্তে’ ফেরা বলেছেন।

রচনাধর্মী প্রশ্নোত্তর

দিন ফুরোলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো।

কবি শঙ্খ ঘোষের লেখা ‘দিন ফুরোলে’ কবিতাটিতে গোধূলির মনোরম দৃশ্য বর্ণনার সঙ্গে সঙ্গে শিশুমনের অনাবিল সুখ-দুঃখের দিকটি প্রকাশ পেয়েছে। শিশুরা খেলতে ভালোবাসে, তাই তারা কিছুতেই মাঠ ছেড়ে আসতে চায় না। সূর্য অস্ত যাওয়ায় তারা বিরক্তি প্রকাশ করে ‘দুচ্ছাই’ করে। কবি তাদের ঘরে ফেরাকে পাখিদের নীড়ে ফেরার সঙ্গে তুলনা করেছেন। পাখিরা যেমন ধানের গুচ্ছের উপর দিয়ে উড়ে যায়, ছেলের দলও তেমনি নিজের নিজের ‘মন খারাপের গর্তে’ ফিরে যায়। বাবার শাসনের কথাও তাদের মনে পড়ে। শিশুরা ভীত হয় এই ভেবে যে, মা-বাবা বকবে। সন্ধ্যার আগে হাত-পা ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে পড়ায় মন দিতে হবে। আলোচ্য কবিতায় কবি এ কথাই বলতে চেয়েছেন খেলাধুলার পর পড়তে বসা শিশুদের কর্তব্য। তবেই তাদের দেহ-মনের বিকাশ হবে। কবি নিজে শিশু হয়ে শিশুমনের খেয়ালি কল্পনার কথা শুনিয়েছেন। এইভাবে কবি দিন ফুরোনোর পূর্বাভাস স্মরণ করিয়ে দিয়েছেন।

আমরা কি আর দেখতে পাব ভাবছ? – কোন দৃশ্য দেখতে না পাওয়ার বেদনা পঙ্ক্তিটিতে ধরা পড়েছে? তোমার কল্পনার সেই দৃশ্যটির বর্ণনা দাও।

কবি শঙ্খ ঘোষ তাঁর ‘দিন ফুরোলে’ কবিতায় প্রকৃতির গোধূলি সময়ের এক বর্ণনা দিয়েছেন। এইসময় ধরা পড়েছে আকাশ জুড়ে রঙের খেলা। আলোচ্য পঙ্ক্তিতে রাতের আকাশের এই বর্ণময় দৃশ্য ছোটো ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার বেদনা ধরা পড়েছে।

সূর্য অস্ত যাওয়ার পরেই রাতের অন্ধকার নেমে আসায় আকাশ জুড়ে শুরু হয় রঙের খেলা। এই রঙের খেলায় কোথাও আগুন রঙের ছোঁয়া, কোথাও লাল কিংবা কোথাও হলুদের আভা দেখা যায়। দেখে মনে হয়, ঈশ্বর যেন রঙের বাক্স আকাশে উজাড় করে দিয়েছেন। এই উজাড় করা বর্ণময়তা আমি তথা সকল ছোটো ছেলেমেয়েদের মনকে তীব্রভাবে আকর্ষণ করে। এই বর্ণময় আকর্ষণ এতটাই জোরালো যে, আমার মনের গভীরেও এক রেখাপাত করে যায়।

দিন ফুরোলেও মাঠ ছাড়ে না? আচ্ছা! – বক্তা কে? কাদের উদ্দেশে এ কথা বলা হয়েছে? কেন এ কথা বলা হয়েছে?

আলোচ্য উক্তিটির বক্তা ছোটো শিশুদের বাবা।

কথকদের অর্থাৎ ছোটো শিশুদের উদ্দেশে এ কথা বলা হয়েছে ।

ছোটো শিশুদের কাছে খেলা একটি অতি প্রিয় বিষয়। খেলা পেলে আর কিছুই তারা চায় না। খেলতে খেলতে সময় চলে যায়। দিনের শেষে, চারদিক অন্ধকার করে নেমে আসে সন্ধ্যা। তখন সকলের ঘরে ফেরাই নিয়ম। কিন্তু খেলায় মত্ত শিশুদের ঘরে ফিরতে মন চায় না। সন্ধ্যার পরে মাঠে থাকলে ভাঙা হয় নিয়ম, দেখানো হয় স্পর্ধা। তাই শাসন করে বাবা এ কথা বলেন।

উপসংহার

বিস্তারিত উত্তরগুলি থেকে যুক্তি ও প্রসঙ্গ মিলিয়ে লেখার অনুশীলন করো। বিষয়সংক্ষেপ এবং ছোটো প্রশ্নগুলি পড়ে সম্পূর্ণ প্রস্তুতি নাও।

সপ্তম শ্রেণি বাংলা সমাধান

একই অধ্যায়ের অন্য অংশ

Categories -
Please Share This Article

Related Posts

দিন ফুরোলে – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দিন ফুরোলে – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দিন ফুরোলে – বিষয়সংক্ষেপ পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – বিষয়সংক্ষেপ

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – দিন ফুরোলে – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর