‘রাস্তায় ক্রিকেট খেলা’ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণি বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য সাজানো হয়েছে। মাইকেল অ্যানটনির গল্প থেকে MCQ, শূন্যস্থান পূরণ, কার্যকারণ সম্পর্ক এবং এক বাক্যের উত্তর এখানে অনুশীলন করো।

হাতেকলমে: সঠিক উত্তর নির্বাচন করো
বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ব্রাজিল/ত্রিনিদাদ)।
উত্তর: বর্ষাকালে এমনই ছিল মেয়ারো।
নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি (ইতালিতে/লন্ডনে/স্পেনে) যা।
উত্তর: নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি স্পেনে যা।
(ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা) মনে মনে বললাম।
উত্তর: নিকুচি মনে মনে বললাম।
ভেতরে-ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।
উত্তর: ভেতরে-ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।
অ্যামি ডাকে (হেড/টেল)।
উত্তর: অ্যামি ডাকে টেল।
কার্যকারণ সম্পর্ক
2 কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো –
| কার্য | কারণ |
| বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। | যখনই তারা (অ্যামি, ভার্ন, সেলো) খেলতে যেত, বৃষ্টি এসে তাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। |
| অ্যামি ও ভার্ন বৃষ্টির হুজুগে মেতে উঠে ছড়া কাটতে শুরু করেছে। | ওরা চেঁচাতে লাগল, ‘নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি, স্পেনে যা।’ |
| ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। | আকাশ চিরে কান ফাটানো শব্দে বাজ আর ছাদের উপর বৃষ্টির শব্দ হাতুড়ির আওয়াজের মতো পড়তে থাকে। |
| লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই। | একসময় ভুল বুঝতে পেরে সেলো অ্যামি ও ভার্নের বাড়ির দিকে আসে। এতে ভার্ন আর অ্যামি আনন্দিত হয়। এর ফলে সেলোর মন খুশি হয়ে ওঠে এবং ভার্নের ব্যাট ফেলে দেওয়ার অপরাধে অনুশোচনা হয়। |
| খোশমেজাজে বলে, ‘নে সেলো, তুইই আগে ব্যাট কর।’ | অনেকদিন পর সেলো তাদের পূর্বের সেই রাস্তায় এসেছিল, যেখানে ক্রিকেট খেলা হত সেখানে সেলোকে দেখে ভার্ন ও অ্যামি খুবই খুশি হয়। |
| ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। | সেলো একসময় খেলা নিয়ে মন কষাকষি হওয়ায় ভার্নের ব্যাট ও বল ছুঁড়ে জঙ্গলে ফেলে দেয়। তাতে ভার্ন তার কষ্ট লুকোনোর চেষ্টা করে। |
দেশ ও মুদ্রা
কোনটি কোন্ দেশের মুদ্রা উল্লেখ করো –
পেনি, ডলার, পেসো, রুবল, টাকা।
- পেনি – ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি।
- ডলার – আমেরিকা, অস্ট্রেলিয়া।
- পেসো – স্পেন, আর্জেন্টিনা, কলম্বো প্রভৃতি।
- রুবল – রাশিয়া।
- টাকা – ভারত, বাংলাদেশ।
হাতেকলমে: একটি বাক্যে উত্তর
তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে?
উত্তর: আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে।
খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।
উত্তর: খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া বা শোনা একটি গল্পের নাম মতি নন্দীর ‘কোনি’।
ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।
উত্তর: ঘরের ভিতরের খেলা টেবিল টেনিস, দাবা। ঘরের বাইরের খেলা ফুটবল, হকি, ক্রিকেট।
তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।
উত্তর: আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি।
তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পঙ্ক্তি লেখো।
উত্তর: শরৎ ঋতু = “এসেছে শরৎ হিমের পরশ/লেগেছে হাওয়ার পরে।” – রবীন্দ্রনাথ ঠাকুর।
সঠিক উত্তর নির্বাচন করো
মাইকেল অ্যানটনির জন্ম-(ইংলন্ডে/আমেরিকায়/ব্রাজিলে/ওয়েস্ট ইন্ডিজে)।
উত্তর: মাইকেল অ্যানটনির জন্ম – ওয়েস্ট ইন্ডিজে।
(শরৎকালে/শীতকালে/বর্ষাকালে) রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।
উত্তর: বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।
বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপটা মারত (কচু বনে/ঝাউবনে/নারকেল বনে)।
উত্তর: বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপটা মারত নারকেল বনে।
ভার্ন (চালার/আলশের/ছাতের) তলায় আশ্রয় নিয়েছিল।
উত্তর: ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।
পাছে চাদর ময়লা হয়, তাই পা (ধুয়ে/মুছে) বিছানায় উঠে পড়লাম।
উত্তর: পাছে চাদর ময়লা হয়, তাই পা মুছে বিছানায় উঠে পড়লাম।
আমি ছিটকে চলে গেলাম (টেবিলের/গাড়ির/খাটের) তলায়।
উত্তর: আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়।
ভার্ন (জানলা/রাস্তা/মাঠ) থেকে চেঁচিয়ে ডাকে।
উত্তর: ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।
পকেট থেকে একটা (কয়েন/নোট/পেনি) বার করে বলে টস্ করো।
উত্তর: পকেট থেকে একটা পেনি বার করে বলে টস্ করো।
শূন্যস্থান পূরণ করো
বৃষ্টির ফলাগুলো _____ ভেঙে পড়ত আমাদের ওপর।
উত্তর: বৃষ্টির ফলাগুলো হট্টরোলে ভেঙে পড়ত আমাদের ওপর।
লেবুর পাতায় _____,/হে বৃষ্টি, _____ যা।
উত্তর: লেবুর পাতায় করমচা,/হে বৃষ্টি, স্পেনে যা।
_____ ! মনে মনে বললাম।
নিকুচি ! মনে মনে বললাম।
আকাশ চিরে _____ শব্দে বাজ পড়ল।
আকাশ চিরে কান-ফাটানো শব্দে বাজ পড়ল।
তখন ভার্ন _____ হয়ে দাঁড়িয়ে আছে।
উত্তর: তখন ভার্ন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে।
বর্ষা অনেকদিন কেটে গেছে; দিনটা গরম, _____।
উত্তর: বর্ষা অনেকদিন কেটে গেছে; দিনটা গরম, ঝকঝকে।
ওদের _____ আর _____ লাগে।
উত্তর: ওদের অবাস্তব আর অভিনব লাগে।
গাছ দেখি, _____ রঙের আকাশ দেখি।
উত্তর: গাছ দেখি, কমলা রঙের আকাশ দেখি।
ভার্ন _____ করে চায়।
উত্তর: ভার্ন ড্যাবড্যাব করে চায়।
চকচকে নতুন ব্যাটের ওপর থেকে সে _____ কাগজ ছিঁড়ছে।
উত্তর: চকচকে নতুন ব্যাটের ওপর থেকে সে সেলোফেন কাগজ ছিঁড়ছে।
কার্যকারণ সম্পর্ক: অতিরিক্ত
| কার্য | কারণ |
|---|---|
| আমি দাঁড়িয়ে রইলাম। | বৃষ্টির জন্য মনটা খারাপ। |
| কলজেটা যেন লাফ দিয়ে আমার গলায় উঠে এল। | আকাশ চিরে কান-ফাটানো শব্দে বাজ পড়ল। |
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত কেন?
উত্তর: বর্ষাকালে মেয়ারোতে সর্বদাই বৃষ্টি পড়ত তাই রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত।
ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?
উত্তর: ভার্ন সেলোদের বাড়ির আলশের তলায় আশ্রয় নিয়েছিল।
বৃষ্টিকে কোন্ দেশে যেতে বলা হয়েছে?
উত্তর: বৃষ্টিকে স্পেন দেশে যেতে বলা হয়েছে।
সেলো বৃষ্টি নামতে মনে মনে কী বলেছিল?
উত্তর: সেলো মনে মনে বলেছিল – নিকুচি।
বৃষ্টি থামার পরেও সেলোকে নির্বিকার দেখাচ্ছিল কেন?
উত্তর: বৃষ্টি থামলেও সেলো তখনও বজ্রপাতের বিভীষিকার ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তাই তাকে নির্বিকার দেখাচ্ছিল।
চাকতি উলটে কী পড়েছিল?
উত্তর: চাকতি উলটে ‘টেল’ পড়েছিল।
উপসংহার
এই প্রশ্নগুলি দিয়ে পাঠের তথ্য দ্রুত ঝালিয়ে নাও। উত্তর মনে রাখার পাশাপাশি সংক্ষিপ্ত ও রচনাধর্মী আলোচনাও পড়ো।





মন্তব্য করুন