সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলায় মাইকেল অ্যানটনির ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পের বিষয়সংক্ষেপ পড়ে তিন কিশোরের বন্ধুত্ব, অভিমান ও পুনর্মিলনের কথা জানো। লেখক পরিচিতি, মেয়ারোর বর্ষার পরিবেশ, নামকরণ, শব্দার্থ ও ব্যাকরণ এই আলোচনায় রয়েছে।

রাস্তায় ক্রিকেট খেলা – বিষয়সংক্ষেপ বিষয়ভিত্তিক চিত্র
রাস্তায় ক্রিকেট খেলা পাঠের ভাবভিত্তিক কল্পচিত্র।

লেখক পরিচিতি

মাইকেল অ্যানটনি একজন বিখ্যাত ক্যারাবিয়ান সাহিত্যিক। তাঁর জন্ম হয় 10 ফেব্রুয়ারি 1930। তাঁর বাবার নাম নাথ্যানিয়েল অ্যানটনি এবং মায়ের নাম ইভা জোনস্ ল্যাজারাস। ওয়েস্ট ইন্ডিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত ‘ত্রিনিদাদ ও টোব্যাগো’ রাষ্ট্রের মেয়ারোতে তাঁর জন্ম হয়। মেয়ারোর ‘রোমান ক্যাথলিক স্কুলে’ প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি ফারনানডোর ‘জুনিয়ার টেকনিক্যাল কলেজে’ পড়াশোনা করেন। পড়াশোনার শেষে তিনি Pointe-a Pierre নামক ইস্পাত কারখানার চাকুরি গ্রহণ করেন। এই সময়ে 1953 খ্রিস্টাব্দে ‘ত্রিনিদাদ গার্ডিয়ান’ পত্রিকায় তাঁর রচিত কবিতা প্রকাশিত হয়। 1954 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি ভাগ্যান্বেষণে ইংল্যান্ড পাড়ি দেন এবং ‘রয়টার’ নামক বিশ্বখ্যাত সংবাদসংস্থায় সহ-সম্পাদকের পদে কাজ শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে ইভেটি ফিলিপ (Yvelte Phillip) নামে একজন মহিলা কবির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তিনি এরপর ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ নামক বিশ্বখ্যাত বেতারসংস্থার ‘ক্যারাবিয়ান ভয়েস’ নামক অনুষ্ঠানের জন্য ছোটোগল্প লিখতে শুরু করেন। পরে 1970 খ্রিস্টাব্দে তিনি তাঁর জন্মভূমি ত্রিনিদাদে ফিরে আসেন। তাঁর বর্ণময় জীবনে তিনি ব্রাজিলে তাঁর দেশের দূতাবাসের কর্মী হওয়া থেকে শুরু করে রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল সাহিত্য-বিভাগে শিক্ষকের পদ অলংকৃত করেন।

তাঁর সমগ্র সাহিত্যজীবনে তিনি নানা ধরনের সাহিত্য রচনায় মগ্ন থেকেছেন। কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটোগল্পসংগ্রহ, কিশোর পাঠ্যগ্রন্থ, ভ্রমণকাহিনি এবং তাঁর মাতৃভূমির ইতিহাস সংবলিত নানা রচনা বিগত অর্ধশতাব্দী ধরে পৃথিবীর সাহিত্যভাণ্ডারে অমূল্য সম্পদের জোগান দিয়েছে। তাঁর রচনাগুচ্ছের মধ্যে উল্লেখযোগ্য – ‘দ্য গেমস্ ওয়ার কামিং’ (1963), ‘দ্য ইয়ার অফ সান ফারনানদো’ (1965), ‘গ্রিন ডেজ্ বাই দ্য রিভার’ (1967), ‘টেলস্ ফর ইয়ং অ্যান্ড ওল্ড’ (1967) ইত্যাদি।

মাতৃভূমি ত্রিনিদাদ ও টোব্যাগোর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাধারণ জীবন তাঁর বিভিন্ন গল্প ও উপন্যাসে বারবার ধরা পড়েছে। এই দ্বীপরাষ্ট্রের প্রতিটি জীবনচিত্র তাঁর সাহিত্যে বাঙ্ময় হয়ে ধরা দিয়েছে। তিনি নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন – I see myself principally as a storyteller. In other words I am not aware that I have any message. I think both the past life and the fascination of landscape play a most important part in my work.

উৎস

পাঠ্য গল্প ‘রাস্তায় ক্রিকেট খেলা’ বিখ্যাত ক্যারাবিয়ান সাহিত্যিক মাইকেল অ্যানটনির ‘ক্রিকেট ইন দ্য রোড এন্ড আদার স্টোরিজ’ ছোটোগল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। গ্রন্থটি 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

পাঠপ্রসঙ্গ

মাইকেল অ্যানটনির জন্ম আটলান্টিক মহাসাগর ও ক্যারাবিয়ান সাগরে ঘেরা ত্রিনিদাদ দ্বীপের মেয়ারো-তে। এই দ্বীপ দীর্ঘদিন স্পেনের উপনিবেশ ছিল। ইউরোপের উপনিবেশ হিসেবে ইউরোপের বিখ্যাত খেলা ক্রিকেট এখানকার অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল। সেই ক্রিকেট খেলাকে ঘিরে একটি শিশুচরিত্রের নানা ধরনের আবেগ এই ছোটোগল্পটির উপজীব্য। এই গল্পে বৃষ্টির কারণে রাস্তার খেলা ভাঙার বেদনা, খেলা পরে শুরু হওয়ার সময় কে আগে কে পরে ব্যাট করবে অর্থাৎ ব্যাটিং অর্ডার নিয়ে বন্ধুদের মধ্যেকার বিতণ্ডা, সেলো নামের ছেলেটির আগে ব্যাট করতে না পারায় বাকিদের খেলা বন্ধ করে দেওয়া আর পরিশেষে সেই ক্রিকেটের টানেই বন্ধুদের মধ্যে মিলন-এই হল ছোটোগল্পটির রেখাচিত্র। এই গল্পের মধ্য দিয়ে আমরা, এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের জলছবি দেখতে পাব। একইভাবে ইউরোপের উপনিবেশ হওয়ায় ক্রিকেট দীর্ঘদিন ধরেই আমাদের দেশের জনপ্রিয় খেলা। ধনী ঘরের শিশু-কিশোরদের সামনে নানা নামীদামি ক্লাবে ভরতি হয়ে খেলা শেখার সুযোগ থাকলেও সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের ছেলেদের কাছে রাস্তার ক্রিকেট অত্যন্ত পরিচিত চিত্র ও ব্যঞ্জনা বহন করে আনে।

বিষয়সংক্ষেপ

ত্রিনিদাদের মেয়ারো শহরে তিনটি কিশোর সেলো, ভার্ন আর অ্যামি রাস্তায় ক্রিকেট খেলছিল। এমন সময় আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সঙ্গে নিয়ে নামল বৃষ্টি। সেলো যখন দৌড়ে বাড়ি ঢুকছে তখন দেখতে পেল যে, অ্যামি আর ভার্ন বৃষ্টিকে ভয় না পেয়ে তাদেরই উঠোনে দাঁড়িয়ে নাচানাচি করছে, বৃষ্টির জল খাচ্ছে আর চেঁচিয়ে ছড়া কাটছে – “নেবুর পাতায় করমচা, হে বৃষ্টি, স্পেনে যা।” এমন সময় ওদের মায়েরা এসে পড়ায় ওরা ঝোপের মাঝে আশ্রয় নেয়।

ঠিক ব্যাট করার সময় বৃষ্টি আসার আক্ষেপ বুকে নিয়ে সেলো ঘরে আসে, আর তখনই শুরু হয় বিদ্যুৎচমক আর বাজের কানফাটানো আওয়াজ। ভীতু সেলো দারুণ ভয় পেয়ে খাটের তলায় ঢুকে যায়। নিদারুণ ভয়ের মধ্যে খাটের তলায় বসেই সেলো শুনতে পায় যে ভার্ন আর অ্যামি তাকে ডাকছে। বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে আবার খেলা হবে কিন্তু গণ্ডগোল বাধে ব্যাট করা নিয়ে। খেলা যখন ভেঙেছিল তখন সেলোর ব্যাটিং চলছিল, কিন্তু এবার অ্যামি, ভার্ন সবাই ব্যাট করতে চায়। সমস্যা আলোচনায় না মেটায় টস করা হয়, টসে সেলো হেরে যায়। রেগে গিয়ে সেলো প্রথমে বলে যে, সে খেলবে না। পরে তার এই কথায় অ্যামি আর ভার্ন যথেষ্ট শাস্তি পায়নি ভেবে ব্যাট আর বল অনেক দূরে ঝোপের মধ্যে সে ফেলে দেয়। খেলার সব সম্ভাবনা নষ্ট হয়ে যায়। অ্যামি আর ভার্ন যখন সেলোদের বাড়ির উঠোন থেকে রাস্তায় বের হয় তখন তাদের চোখে জল আসে।

বাকি বর্ষাকাল আর খেলা হয় না। অ্যামি আর ভার্ন দুজনে নানারকম মজা করলে সেলোর কোনো ইঙ্গিতেই তারা বেরিয়ে আসে না। তিন বন্ধুর মান-অভিমান শেষ হয় নতুন বছরের গরমের সময়। সেদিন সেলো রাস্তায় বের হয়ে দ্যাখে অ্যামি আর ভার্ন ক্রিকেট খেলার আয়োজন করছে। নিজের অজ্ঞাতেই সেলো তাদের দিকে এগিয়ে যায়। অ্যামি আর ভার্ন সেলোকে সাদরে প্রথম ব্যাট করতে আহ্বান জানায়। হারানো বন্ধুত্ব ফিরে পেয়ে সেলো কেঁদে ফ্যালে।

নামকরণ

ক্যারাবিয়ান লেখক মাইকেল অ্যানটনি তাঁর ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তিন বন্ধু সেলো, অ্যামি আর ভার্ন-এর মনান্তর এবং মিলনের অসাধারণ বাস্তবচিত্র অঙ্কন করেছেন। কিশোরবেলার বন্ধুত্ব মানুষের জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। এই কৈশোরে বন্ধুত্ব হয় খুব দ্রুত আবার বিচ্ছেদও হয় দ্রুত; বন্ধুত্ব আর শত্রুতা যেন এই সময়ে হাত ধরাধরি করে চলে। তবে এই শত্রুতা মোটেই স্থায়ী কিছু নয়, ক্ষণে আড়ি, ক্ষণে ভাবের মধ্য দিয়েই তার চলা। গল্পের তিন কিশোরের এইরকম বন্ধুত্বের সংক্ষিপ্ত অথচ চিত্তস্পর্শী বর্ণনা আছে। আর এই বন্ধুত্বের চড়াই-উতরাইয়ের কেন্দ্রস্থলে এসে পড়েছে রাস্তার ক্রিকেট, তার বল-ব্যাট। তিন বন্ধুর সখ্যের উৎস রাস্তার ক্রিকেট, কলহের উৎস রাস্তার ক্রিকেট আবার পুনর্মিলনের উৎসও রাস্তার ক্রিকেট। ক্রিকেট যেমন তাদের বিচ্ছেদ ঘটিয়েছে তেমনি ক্রিকেটের কারণেই সেলো-অ্যামি-ভার্ন পরস্পরকে সাগ্রহে ও সাদরে টেনে নিয়েছে। অর্থাৎ রাস্তার ক্রিকেট এই গল্পের ঘটনাপ্রবাহের মূল নিয়ন্তারূপে কাজ করেছে। তাই এই গল্পের নাম ‘রাস্তায় ক্রিকেট খেলা’ সার্থকতার মাত্রা ছুঁয়েছে।

শব্দার্থ ও টীকা

গোমড়া: গম্ভীর ও বিমর্ষ। হুংকার: গর্জন। হট্টরোল: হাতুড়ির মতো আওয়াজ। ফুর্তি: আনন্দ, হর্ষ, স্ফূর্তি। আলশে: পাকা বাড়ির ছাদের প্রান্ত বা উঁচু কিনারা। অদৃষ্ট: দৃষ্টির অগোচর। নিকুচি: দফারফা, নিকেশ, শেষ। বিমর্ষ: বিষাদযুক্ত, দুঃখিত। স্পেন: ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ। অপার্থিব: অলৌকিক। নির্বিকার: বিকারহীন। অধীর: অস্থির। পেনি: স্বল্প মূল্যের মুদ্রা। হেড: মাথা। টেল: লেজ। উৎপাত: ঝামেলা, দৌরাত্ম্য। কিংকর্তব্যবিমূঢ়: কী করা উচিত তা স্থির করতে না পারা। উপসাগর: তিনদিক স্থলবেষ্টিত সমুদ্র। কলজে: হৃদয়। অবাস্তব: যা বাস্তব নয়। অভিনব: অপূর্ব। উদ্ভাসিত: দীপ্ত, উজ্জ্বলভাবে প্রকাশিত। ড্যাবড্যাব: চোখের ভাবহীন অনুজ্জ্বল ভাব। সেলোফেন কাগজ: পাতলা স্বচ্ছ কাগজ। খোশমেজাজ: আনন্দিত মন।

শব্দ ও ব্যাকরণ অনুশীলনী

3 নীচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো –

বাক্যবিশেষ অর্থ
বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপটা মারত।ঝোড়ো হাওয়ার দাপট। 
জামাকাপড় জুবজুবে।বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে যাওয়া।
বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল।বৃষ্টির ছাটের ধাক্কা।
তার মুখ উদ্ভাসিত।উৎফুল্ল আনন্দিত।
ভার্ন ড্যাবড্যাব করে চায়।বিস্ময়ের ভাব, বিস্মিত।

4 নীচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্যরচনা করো –

গোমড়া, হুজুগে, চিৎকার, সাহসী, অভিনব।

বিশেষ্যবিশেষণবাক্য
গুমরগোমড়াছেলেটি মুখ গোমড়া করে বসে আছে।
হুজুগহুজুগেহুজুগে না মেতে পড়ায় মন দাও।
চিৎকারচিৎকৃতরমেনের চিৎকৃত ঘোষণাটি শুনে সবাই ভয় পেয়ে গেল।
সাহসসাহসীবঙ্কুর মতো সাহস খুব কম ছেলের আছে।
অভিনবত্বঅভিনবতাঁর বক্তব্যে অভিনবত্ব কিছুই নেই।

5 নীচের বাক্যগুলিতে কোন্ কোন্ শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো –

বাক্যনির্দেশিত বচন
ওরা হাসছে।বহুবচনবোধক সর্বনাম পদ ‘ওরা’ শব্দে বহুবচন নির্দেশিত হয়েছে।
ঝুলে-পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত।‘গুলো’ শব্দ যোগে বহুবচন নির্দেশিত।
অ্যামি আমাদের উঠোনে।‘আমাদের’ বহুবচনবোধক সর্বনাম যোগে।
এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল।‘টা’ যোগে একবচন। 
পকেট থেকে একটা পেনি বার করে বলে, টস করো।এক সংখ্যা যোগে একবচন।

6 নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো –

বাক্যকারক ও বিভক্তি
সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে।অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।
আর মুখ একেবারে ভেজা।কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
আমি দাঁড়িয়ে রইলাম।কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়।অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।
ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।

7 নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো –

বাক্যপ্রশ্নসূচক বাক্য
রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।কোথায় ক্রিকেট খেলতে ওদের আনন্দ বেশি?
ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল। ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?
আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।কীসের শব্দে আবার আকাশ কেঁপে উঠল?
দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম।কোথায় দৌড়ে যাই?
আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।সাহসী হওয়ার সংকল্প কেমনভাবে ভেঙে যেত?

8 উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো –

উদ্ধৃতিযুক্ত বাক্যউদ্ধৃতিহীন বাক্য
আমি দু-নম্বর ব্যাট, ভার্ন বলে।ভার্ন বলে যে সে দু-নম্বরে ব্যাট করবে।
সে বলে, ‘সেলো, ব্যাট সে সেলোকে নাম ধরে আর বল কোথায়?’ডেকে ব্যাট আর বলের কথা জিজ্ঞাসা করে।
ভার্ন, সে চেঁচিয়ে ডাকে, ‘এই ভার্ন, দ্যাখ, সেলো’।সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বলে।

উপসংহার

এই আলোচনায় পাঠের মূল বক্তব্য, শব্দার্থ ও ভাষার ব্যবহার জানা গেল। বিষয়টি মনে রেখে প্রশ্নোত্তরের অংশগুলি অনুশীলন করো।

সপ্তম শ্রেণি বাংলা সমাধান

একই অধ্যায়ের অন্য অংশ

Categories -
Please Share This Article

Related Posts

রাস্তায় ক্রিকেট খেলা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

রাস্তায় ক্রিকেট খেলা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

স্বাধীনতা সংগ্রামে নারী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – স্বাধীনতা সংগ্রামে নারী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

2 responses to “সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – বিষয়সংক্ষেপ”

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – রাস্তায় ক্রিকেট খেলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – স্বাধীনতা সংগ্রামে নারী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – স্বাধীনতা সংগ্রামে নারী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর