বাবা রামচন্দ্র স্মরণীয় কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাবা রামচন্দ্র স্মরণীয় কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বাবা রামচন্দ্র স্মরণীয় কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বাবা রামচন্দ্র স্মরণীয় কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল?

বাবা রামচন্দ্র স্মরণীয় কেন?

বাবা রামচন্দ্র স্মরণীয় কারণ –

  • যুক্তপ্রদেশের (বর্তমান উত্তর প্রদেশের) কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাবা রামচন্দ্র, তাঁর প্রকৃত নাম ছিল শ্রীধর বলবন্ত জোধপুরকর (মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ পরিবারের সন্তান)।
  • অহিংস অসহযোগ আন্দোলনকালে বেগারশ্রম, অতিরিক্ত কর, জমি থেকে উৎখাত, জমি বেদখল প্রভৃতির বিরুদ্ধে কৃষকদের সংঘবদ্ধ করে তিনি খাজনা বন্ধের আন্দোলন শুরু করলে, সরকার তাঁকে গ্রেফতার করে। তবে কৃষক বিক্ষোভের কারণে সরকার তাঁকে মুক্তি দেন।
  • কারামুক্তির পর কৃষকদের সংগঠিত করে 1920 খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্র “অযোধ্যা কৃষাণ সভা” প্রতিষ্ঠা করে পুনরায় কৃষক আন্দোলন শুরু করলে, সরকার বাধ্য হয়ে “অযোধ্যা খাজনা আইন” পাস করে কৃষকদের ক্ষোভ প্রশমনে বাধ্য হয়।

কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল?

যুক্তপ্রদেশের এক বিশিষ্ট কৃষক নেতা ছিলেন বাবা রামচন্দ্র। কৃষকদের ওপর মাত্রাতিরিক্ত করারোপ, অনাদায়ে অত্যাচার, জমি বাজেয়াপ্ত করণ, বেগার শ্রমদান প্রথা প্রভৃতির বিরুদ্ধে যুক্তপ্রদেশের প্রতাপগড় ও রায়বেরিলি অঞ্চলের কৃষকদের সংঘবদ্ধ করে 1920 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তাঁর নেতৃত্ব 1920 খ্রিস্টাব্দে প্রতাপগড়ে প্রতিষ্ঠিত হয় ‘অযোধ্যা কিষান সভা’। আন্দোলনের তীব্রতায় 1921 খ্রিস্টাব্দে সরকার ‘অযোধ্যা খাজনা আইন’ পাস করে কর ভার কিছুটা লাঘব করতে বাধ্য হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাবা রামচন্দ্র স্মরণীয় কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “বাবা রামচন্দ্র স্মরণীয় কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর