উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের অ্যানাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের অ্যানাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের অ্যানাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের অ্যানাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

ক্যারিয়োকাইনেসিসের সবথেকে স্বল্পস্থায়ী যে দশায় ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটি মেরুর দিকে গমন করে, তাকে অ্যানাফেজ দশা বলে।

উদ্ভিদকোশের অ্যানাফেজ দশা –

  • অ্যানাফেজ দশার শুরুতে মেটাফেজ প্লেটে সজ্জিত প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি সমান দুটি ভাগে বিভক্ত হয়।
  • এর ফলে একটি সেন্ট্রোমিয়ার ও ক্রোমাটিডসহ দুটি অপত্য ক্রোমোজোম গঠিত হয়।
  • অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটির মধ্যে বিকর্ষণ এবং বেমতন্তুগুলির সংকোচন ও প্রসারণের ফলে ক্রোমোজোম দুটি দুই মেরুর দিকে চলতে থাকে, এই সময় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মেরুমুখী হয় এবং ক্রোমোজোমের বাহুগুলি পশ্চাদ্বর্তী অবস্থায় থাকে। একে ক্রোমোজোমীয় বা অ্যানাফেজীয় চলন বলে। বিভিন্ন প্রোটিন এবং ATP অ্যানাফেজীয় চলনে সাহায্য করে। এই দশায় বেম লম্বায় প্রসারিত হওয়ার ফলে এর মধ্যবর্তী অঞ্চল ক্রমশ সরু হয়ে স্টেমবডি গঠন করে, যা অ্যানাফেজীয় চলনে সাহায্য করে। এই চলনে ক্রোমোজোমগুলি ইংরেজি বর্ণমালা ‘V’ ‘L’, ‘J’, ‘L’ -এর মতো আকৃতিবিশিষ্ট হয়।
  • বিপরীত মেরুতে অবস্থিত অপত্য ক্রোমোজোম দুটির মাঝে ইন্টারজোনাল তত্ত্ব গঠিত হয়।
অ্যানাফেজ

প্রাণীকোশের অ্যানাফেজ দশা –

প্রাণীকোশের অ্যানাফেজ দশায় উদ্ভিদকোশের অ্যানাফেজ দশার ন্যায় একই ঘটনা ঘটে এবং প্রাণীকোশে যে অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে গমন করে সেই ক্রোমোজোমের মাঝখানে উপস্থিত ইন্টারজোনাল তন্তুগুলি একত্রিত হয়ে স্টেমবডি গঠন করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের অ্যানাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য লেখো।

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো।

নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?

ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো ও এর তাৎপর্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান