সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা Chapter 24-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভানুসিংহের পত্রাবলী’ পাঠের বিষয়সংক্ষেপ এখানে দেওয়া হল। লেখক পরিচিতি, পাঠপ্রসঙ্গ, মূলভাব, শব্দার্থ ও সংশ্লিষ্ট ভাষা-অনুশীলন মিলিয়ে অধ্যায়টি প্রস্তুত করতে এই আলোচনা সাহায্য করবে।

ভানুসিংহের পত্রাবলী পাঠের ভাবনা অবলম্বনে শিক্ষামূলক চিত্র

লেখক পরিচিতি

ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ ভারতীয় মনীষী তথা বিশ্বখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে (1268 বঙ্গাব্দের 25 বৈশাখ) কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদাদেবীর তিনি ছিলেন চতুর্দশ সন্তান। শিশুকালেই চাকর মহলে জীবনের সূচনাপর্বের অনেকটা সময় তাঁর কেটে যায়। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভের জন্য তাঁকে পাঠানো হলেও শিক্ষাগ্রহণ পর্ব তিনি শেষ করতে পারেননি।

রবীন্দ্রনাথের সাহিত্য জীবনে প্রবেশ ঘটে নিতান্ত অল্প বয়সে কবিতা রচনা দিয়ে। ছাপার অক্ষরে তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘হিন্দুমেলার উপহার’ আঠারো বছর বয়সেই ‘বনফুল’, ‘কবিকাহিনী’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘শৈশব সংগীত’ এবং ‘রুদ্রচণ্ড’-এর মতো রচনা তাঁর লেখার গুনে পরিপূর্ণতা পায়। ‘ভারতী’ পত্রিকায় তাঁর প্রথম ছোটোগল্প ‘ভিখারিনী’ ও প্রথম উপন্যাস ‘করুণা’ প্রকাশিত হয়। পরবর্তীকালে ‘কড়ি ও কোমল’, ‘চিত্রাঙ্গদা’, ‘চোখের বালি’ প্রভৃতি গ্রন্থগুলি খ্যাতি অর্জন করে। এসবের মধ্যেও তাঁর আর-একটি উল্লেখযোগ্য কীর্তি হল ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা (1901 খ্রিস্টাব্দে), যা ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিতি লাভ করে। 1913 খ্রিস্টাব্দে তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘Song offerings’-এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট (1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ) এই মহান স্রষ্টার জীবনাবসান ঘটে।

পাঠপ্রসঙ্গ

নির্বাচিত অংশটি রবীন্দ্রনাথের চিঠিপত্রের সংকলন ‘ভানুসিংহের পত্রাবলি’ থেকে গৃহীত দুটি পত্র। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন ‘কবিরে পাবে না তার জীবনচরিতে’-অর্থাৎ কবিকে তাঁর জীবনীগ্রন্থের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে পাওয়া যায় না। তাঁকে বুঝতে গেলে তাঁর লেখার মাধ্যমেই বুঝতে হবে। এখানে আমরা পাই অন্তরঙ্গ একজন রবীন্দ্রনাথকে। কারণ চিঠিপত্রে মানুষের অন্তরঙ্গ ভাবটাই ফুটে ওঠে। দুটি পত্রের একটি কলকাতা শহরে বসে রচিত। কলকাতার বর্ষাকাল তাঁর আদৌ পছন্দ নয়। কারণ দিগন্তবিস্তৃত প্রান্তর না থাকায় বর্ষার সেই বিস্তৃতিও নেই। অপর চিঠিটি রচিত হয়েছে আত্রাই নদীর উপর বোটে জমিদারি দেখাশোনার সময়। গ্রামবাংলার নদীর উপর বর্ষায় নেমে আসা ঘনঘোর নিবিড়তা কবির চোখে যে মায়াঞ্জন মাখিয়েছে, তাই ফুটে উঠেছে দ্বিতীয় চিঠিতে।

বিষয়সংক্ষেপ

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভানুসিংহের পত্রাবলি’ থেকে গৃহীত দুটি চিঠি এখানে পাঠ্য হয়েছে। প্রথম চিঠিটি কলকাতা থেকে লেখা। কলকাতার বর্ষাকাল কবির কাছে মনোরম লাগে না। কারণ টিপটিপে বৃষ্টি, মেঘের কালো রং মনকে বিষণ্ণ করে দেয়। বরং শান্তিনিকেতনে বৃষ্টির প্রসারতা দেখতে পাওয়া যায়। সেখানে বৃষ্টির নৃত্য তার ধোঁয়াশার মতো জটার বাহার, তার অপূর্ব সংগীতমাধুর্য অনুভব করা যায়। প্রকৃতি সেই বৃষ্টির জন্য উল্লসিত হয়ে ওঠে। ঘাসে ঘাসে আনন্দ ছড়িয়ে পড়ে, গাছগুলি মাথা নেড়ে নেড়ে বৃষ্টিকে আহ্বান জানায়। এই আনন্দই মানবমনে যে হিল্লোল তোলে, তার প্রকাশ বর্ষামঙ্গল উৎসবের গানে লক্ষ করা যায়। হৃদয় থেকে সংগীত আপনিই উদ্ভাসিত হয়ে ওঠে, যা কলকাতা শহরের হোঁচট খাওয়া সামান্য বৃষ্টিতে সম্ভব হয় না। তাই রবীন্দ্রনাথ কলকাতা ত্যাগ করে চলেছেন বাংলাদেশের আত্রাই বা আত্রেয়ী নদীর উপর দিয়ে বোটে করে। দু-পাশের গ্রামের আঙিনা পর্যন্ত নদীর জল প্রসারিত হয়েছে। আম, জাম, শিমুল, কাঁঠালের ছায়াময় গ্রামগুলি যেন শান্তির নীড়। ধানের খেতের মাথা জেগে আছে জলের উপরিতলে। এর মধ্যে গেরুয়া নদীটি যেন বৈরাগ্য বহন করে নিয়ে চলেছে। কবির মনে হয়েছে আকাশ যেন তার সার্থকতা লাভ করেছে নদীর উপরিতলে, কারণ নদীর জলেই তার প্রতিবিম্ব পড়ে, অন্য কোথাও নয়। এই আদিগন্ত শ্যামল প্রকৃতি কবির দু-চোখে যে মায়াঞ্জন বুলিয়েছে, তাই-ই বর্ণিত হয়েছে চিঠি দুটির ছত্রে ছত্রে।

নামকরণ

রবীন্দ্রনাথ একদা কবিতায় লিখেছেন – “একাকী গায়কের নহে তো গান/গাহিতে হবে দুইজনে।” তেমনি একাকী লেখকের চিঠি নয়, পত্রপ্রাপক এবং পত্রপ্রেরক দুজনের মানসিকতা সমান হলে, তবেই উৎকৃষ্ট চিঠির জন্ম হয়। কবিকে যদি তাঁর সৃষ্টির মধ্যে খুঁজতে হয়, তবে কবিমানুষকে বুঝতে গেলে তাঁর ব্যক্তিগত চিঠিপত্র জানা জরুরি। রবীন্দ্রনাথের প্রকৃতিভাবনা প্রকাশিত হয়েছে পাঠ্য চিঠি দুটিতে। বর্ষার যে সৌন্দর্য তিনি বাংলার গ্রামে দেখেছেন এবং কলকাতা শহরে তার অভাব অনুভব করেছেন, তার বর্ণনা পাওয়া যায় এখানে। নদীতীরে বর্ষার মেঘের বর্ণনার অপরূপত্ব কখনো-কখনো তাঁর কবিতাগুলিকে স্মরণ করায়। ঘন কালো মেঘের কোলে সূর্যের আলো পড়ে যে করুণ ছবির সৃষ্টি হয়েছে, রবীন্দ্রনাথ তার বর্ণনা দিয়েছেন। ব্যক্তিগতভাবে তাঁর প্রিয়জন দিনেন্দ্রনাথের কথা উল্লিখিত হয়েছে এখানে। চিঠি দুটি ‘ভানুসিংহের পত্রাবলি’-র অন্তর্গত। পাঠ্যে মূল গ্রন্থনামটিকেই ব্যবহার করা হয়েছে। নামকরণটি তাই অবশ্যই যুক্তিযুক্ত।

শব্দার্থ ও টীকা

মস্তবড়ো
করুণশোক বা করুণা উদ্রেককারী
পুলকরোমাঞ্চ, আনন্দ
নৃত্যনাচ
উত্তরীয়ওড়না, চাদর
এসরাজবাদ্যযন্ত্রবিশেষ
আত্রাইআত্রাই নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত পদ্মার উপনদী। রবীন্দ্রনাথ প্রায়শই নদীর বুকে নৌকো বা বোটে করে ভ্রমণ করতেন। নদীর দু-পাশের স্থলভাগ ছিল তাঁর জমিদারির অন্তর্গত। তাঁর ‘ছিন্নপত্র’-এর বহু চিঠিও এই নদীর বোটে বসে রচিত হয়।
স্রোতঢেউ
খরতরতীক্ষ্ণ গতিবেগযুক্ত
শৈবালশ্যাওলা
আঙিনাউঠোন
ঘনিমাঘন হয়ে আসা
সায়াহ্নসন্ধে
ম্লানবিবর্ণ, মলিন
ছায়াবিকছায়ায় ঢাকা
শ্যামলসবুজ
প্রতিধ্বনিশব্দ আঘাত পেয়ে পুনরায় যে শব্দ সৃষ্টি করে (অনুরণন)।

দু-চার কথায় পরিচয় দাও –

শান্তিনিকেতন, দিনু, বর্ষামঙ্গল, আত্রাই।

শান্তিনিকেতন –

শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ এখানে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে পড়ানোর পদ্ধতি ছিল উদার এবং শিক্ষার্থীদের মনের বিকাশের পক্ষে সহায়ক। রামকিঙ্কর বেইজ, সত্যজিৎ রায়, প্রমথনাথ বিশী, সৈয়দ মুজতবা আলী প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি বিভিন্ন সময় এখানে শিক্ষার্থীর পদ অলংকৃত করেন। শান্তিনিকেতনের পাশে হাতের কাজ শেখার জন্য রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন।

দিনু –

দিনু সম্পর্কে রবীন্দ্রনাথের পৌত্র। তিনি রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র দ্বিপেন্দ্রনাথের পুত্র দিনেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার। রবীন্দ্রনাথ তাঁর ‘ফাল্গুনী’ নাটক দিনু ঠাকুরকে উৎসর্গ করেন।

বর্ষামঙ্গল –

ঠাকুরবাড়িতে বিভিন্ন উৎসবের মধ্যে বর্ষামঙ্গল অন্যতম। আষাঢ়-শ্রাবণ মাসে বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে নতুন বৃক্ষরোপণ এবং নতুন গান তৈরি করে গাইবার চল ছিল। রবীন্দ্রনাথ পরবর্তীকালে শান্তিনিকেতনেও বর্ষামঙ্গল এবং হলকর্ষণ উৎসবের সূচনা করেন।

আত্রাই –

আত্রাই নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত পদ্মার উপনদী। রবীন্দ্রনাথ প্রায়শই এই নদীর বুকে নৌকা বা বোটে করে ভ্রমণ করতেন। নদীর দু-পাশের স্থলভাগ ছিল তাঁর জমিদারির অন্তর্গত। তাঁর ‘ছিন্নপত্র’-এর বহু চিঠিও এই নদীর বোটে বসে রচিত হয়।

অর্থ লেখো –

পুলক, উত্তরীয়, এসরাজ, আঙিনা, সায়াহ্ন, প্রয়াস, নিভৃত।

শব্দঅর্থ
পুলকআনন্দ।
উত্তরীয়ওড়না, চাদর।
এসরাজবাদ্যযন্ত্রবিশেষ।
আঙিনাউঠোন।
সায়াহ্নসন্ধ্যা।
প্রয়াসচেষ্টা।
নিভৃতনিরিবিলি, নির্জন।

কারক-বিভক্তি নির্ণয় করো –

বাক্যকারক ও বিভক্তি
কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনে।কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
তার উপরে আবার আকাশ মেঘে লেপা। কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
আমার মনের মধ্যে গান জেগে ওঠে।কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।
সে গান কি কলকাতা শহরের হাটে জমবে।কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

বাক্যরচনা করো –

শান্তিনিকেতন, হাট, বাদল, বৃষ্টিধারা।

শব্দবাক্য রচনা
শান্তিনিকেতনশান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
হাটআমাদের গ্রামে সপ্তাহে দু-বার হাট বসে।
বাদলবাদল মেঘে সমস্ত আকাশ কালো হয়ে এল।
বৃষ্টিধারাঝমঝম বৃষ্টিধারায় রাস্তাঘাটের মালিন্য মুছে যায়।

শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও –

সুর/শূর, নৃত্য/নিত্য, বর্ষা/বর্শা, আষাঢ়/আসার, কূল/কুল, সাড়া/সারা

শব্দঅর্থপার্থক্য
সুরগানের ধ্বনি
শূরশক্তিশালী
নৃত্যনাচ
নিত্যপ্রতিদিন
বর্ষাবাংলার ঋতুবিশেষ
বর্শাবল্লম (অস্ত্রবিশেষ)
আষাঢ়বাংলার মাসবিশেষ
আসারবৃষ্টি
কূলতীর
কুলবংশ
সাড়াআওয়াজ
সারাশেষ, সমগ্র

নীচের বাক্যগুলিকে দুটি বাক্যে আলাদা করে লেখো –

বাক্যদুটি পৃথক বাক্য
কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে।আর বছর শ্রাবণ মাসে কলকাতায় বর্ষামঙ্গল গান হয়েছিল। কথা হচ্ছে এবারও শ্রাবণ মাসে কলকাতায় বর্ষামঙ্গল গান হবে।
শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে।শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামে। বর্ষার ছায়ায় আকাশের আলো ম্লান হয়ে আসে।
আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই।নদীতে আমারই বোট আছে। অন্য কোনো নৌকা নেই।
আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়।খাতার দিকে চোখ রাখবার সময় নেই। বাইরের দিকে আমার দুই চক্ষু চেয়ে থাকতে চায়।
আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগচে না।আজ রাত্রের গাড়িতেই কলকাতা যাব। এ কথা মনে করে ভালো লাগচে না।

শেষকথা

‘ভানুসিংহের পত্রাবলী’ পাঠের এই বিষয়সংক্ষেপ মূল পাঠের সঙ্গে মিলিয়ে অনুশীলন করো। প্রশ্নের বক্তব্য বুঝে উত্তর লিখলে প্রস্তুতি আরও দৃঢ় হবে। আরও পড়তে সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।

একই পাঠের অন্যান্য অংশ

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

One response to “সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ”

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ