সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা Chapter 24-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভানুসিংহের পত্রাবলী’ পাঠের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হল। সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তর মিলিয়ে অধ্যায়টি প্রস্তুত করতে এই আলোচনা সাহায্য করবে।

ভানুসিংহের পত্রাবলী পাঠের ভাবনা অবলম্বনে শিক্ষামূলক চিত্র
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো

1.1. বর্ষামঙ্গল (আষাঢ়/অগ্রহায়ণ/শ্রাবণ) মাসে অনুষ্ঠিত হয়।

উত্তর : বর্ষামঙ্গল শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়।

1.2. শান্তিনিকেতন (বীরভূম/বাঁকুড়া/পুরুলিয়া) জেলায় অবস্থিত। 

উত্তর : শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। 

1.3. কবি (আত্রাই/পদ্মা/শিলাবতী) নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন।।

উত্তর : কবি আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন।।

1.4. পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান (জলের ওপর/নদীর ওপর/মাটির ওপর)।

উত্তর : পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের ওপর।

1.5. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্রসাহিত্যের উদাহরণ হল (শেষের কবিতা/গীতাঞ্জলি/ছিন্নপত্র)।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্রসাহিত্যের উদাহরণ হল ছিন্নপত্র।

অতিরিক্ত সঠিক উত্তর নির্বাচন করো

1. ভানুসিংহের পত্রাবলির লেখকের নাম (রবীন্দ্রনাথ/দিনেন্দ্রনাথ/দেবেন্দ্রনাথ)।

উত্তর : ভানুসিংহের পত্রাবলির লেখকের নাম রবীন্দ্রনাথ।

2. রবীন্দ্রনাথ চিঠি দুটি লিখেছেন (গ্রীষ্মকালে/বর্ষাকালে/শীতকালে)।

উত্তর : রবীন্দ্রনাথ চিঠি দুটি লিখেছেন বর্ষাকালে।

3. দিনু ঠাকুর সম্পর্কে কবির (নাতি/ভাইপো/ভাগনে)।

উত্তর : দিনু ঠাকুর সম্পর্কে কবির নাতি।

4. দিনুবাবু দাঁত তোলার জন্য (কলকাতা/শান্তিনিকেতন/শিলাইদহে) আসেন।

উত্তর : দিনুবাবু দাঁত তোলার জন্য কলকাতা আসেন।

5. কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন, তার নাম – (গঙ্গা/শিলাবতী/ পদ্মা/আত্রাই)।

উত্তর : কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন, তার নাম – আত্রাই।

6. ছায়াবিক নিভৃত শ্যামলতার মাঝে কবির (গান/কবিতা/নাটক) লিখতে ইচ্ছা করে।

উত্তর : গান।

শূন্যস্থান পূরণ করো

1. এখানে _____ বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে।

উত্তর : এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে।

2. _____ দাঁত তোলাবার জন্য দু-তিন দিন হলো কলকাতায় এসেচেন।

উত্তর : দিনুবাবুও দাঁত তোলাবার জন্য দু-তিন দিন হলো কলকাতায় এসেচেন।

3. _____ নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেচি।

উত্তর : আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেচি।

4. দলে দলে _____ ভেসে আসচে।

উত্তর : দলে দলে শৈবাল ভেসে আসচে।

5. আজ রাত্রের গাড়িতেই _____ যাব।

উত্তর : আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. রবীন্দ্রনাথ কোন্ শহরকে পছন্দ করেন না?

উত্তর : রবীন্দ্রনাথ কলকাতা শহরকে পছন্দ করেন না।

2. লেখকের কলকাতা শহরকে কী মনে হয়?

উত্তর : লেখকের কলকাতা শহরকে ইট-কাঠের মস্ত জন্তু বলে মনে হয়।

3. শান্তিনিকেতনের বৃষ্টিকে লেখকের কেমন মনে হয়?

উত্তর : শান্তিনিকেতনের বৃষ্টিতে আকাশ কালো করুণ হয়, ঘাসেরা আনন্দ পায়, গাছগুলি পুলকে মাথা নেড়ে যেন কোনো কথা বলতে চায়।

4. কখন কবির মনে গান জেগে ওঠে?

উত্তর : শান্তিনিকেতনে বৃষ্টি হলে কবির মনে গান জেগে ওঠে।

5. কলকাতায় বৃষ্টিকে রবীন্দ্রনাথের কী মনে হয়?

উত্তর : রবীন্দ্রনাথের মনে হয় কলকাতায় বৃষ্টি বাড়ির ছাদে হোঁচট খায়।

6. আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছোয় দিনুর ঘরে। – এই বাক্যে উল্লিখিত ‘দিনু’র পরিচয় দাও।

উত্তর : দিনু অর্থাৎ দিনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথের পৌত্র-বলা বাহুল্য এই দিনু রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার।

7. কোন্ মাসে বর্ষামঙ্গল হয়?

উত্তর : শ্রাবণ মাসে বর্ষামঙ্গল হয়।

8. দিনুবাবু কেন কলকাতায় এসেছেন?

উত্তর : দিনুবাবু দাঁত তোলার জন্য কলকাতায় এসেছেন।

9. কলকাতা শহরে কোন জিনিস মানায় না?

উত্তর : কলকাতা শহরে বর্ষাকাল, আষাঢ়ের ঘন বর্ষা মানায় না।

10. দিনুবাবু কবে কলকাতা ত্যাগ করবেন?

উত্তর : দিনুবাবু 29 আষাঢ় 1329 বঙ্গাব্দে কলকাতা ত্যাগ করবেন।।

11. রবীন্দ্রনাথ কোন্ নদীর উপর দিয়ে ভেসে চলেছেন?

উত্তর : রবীন্দ্রনাথ আত্রাই নদীর উপর দিয়ে বোটে ভেসে চলেছেন।

12. আত্রাই নদীতে কেমন স্রোত বয়ে চলে?

উত্তর : আত্রাই নদী কূলে কূলে পরিপূর্ণ। খরতর স্রোত, দলে দলে শ্যাওলা নিয়ে আত্রাই নদীতে ভেসে চলে।

13. আত্রাই নদীর তীরে কী কী গাছপালা দেখা যায়?

উত্তর : আত্রাই নদীর তীরে বাঁশঝাড়, আম, জাম, তেঁতুল, শিমুল, কুল গাছ গ্রামের ধারে ধারে দেখা যায়।

14. আত্রাই নদীর দুই তীরে কীসের খেত আছে?

উত্তর : আত্রাই নদীর দুই তীরে ধানের খেত আছে।

15. আত্রাই নদীর জল কী রঙের?

উত্তর : আত্রাই নদীর জল গেরুয়া রঙের।

16. কখন কবি খাতার দিকে চোখ রাখতে পারেন না?

উত্তর : আত্রাই নদীতে থাকার সময় রবীন্দ্রনাথ খাতার দিকে চোখ রাখতে পারেন না, তিনি বাইরের প্রকৃতিকে দেখেন।

17. রবীন্দ্রনাথ প্রকৃতির কোন্ কোন্ জিনিস ভালোবাসেন?

উত্তর : রবীন্দ্রনাথ প্রকৃতির নদী এবং আকাশকে ভালোবাসেন।

18. কাকে রবীন্দ্রনাথের ‘আকাশের প্রতিধ্বনি’ বলে মনে হয়?

উত্তর : নদী এবং আকাশের মিলনকে, রং এবং ছায়ার খেলাকে আকাশের প্রতিধ্বনি বলে মনে হয়।

19. রবীন্দ্রনাথ কবে আত্রাই নদী থেকে কলকাতায় ফেরেন?

উত্তর : রবীন্দ্রনাথ 2 শ্রাবণ, 1329 সালে কলকাতায় ফিরে আসেন।

20. আত্রাই নদীটি কোথায় প্রবাহিত হয়েছে?

উত্তর : আত্রাই নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে।

শেষকথা

‘ভানুসিংহের পত্রাবলী’ পাঠের এই অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর মূল পাঠের সঙ্গে মিলিয়ে অনুশীলন করো। প্রশ্নের বক্তব্য বুঝে উত্তর লিখলে প্রস্তুতি আরও দৃঢ় হবে। আরও পড়তে সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।

একই পাঠের অন্যান্য অংশ

Categories -
Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ