সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা Chapter 25-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায়’ পাঠের বিষয়সংক্ষেপ এখানে দেওয়া হল। লেখক পরিচিতি, পাঠপ্রসঙ্গ, মূলভাব, শব্দার্থ ও সংশ্লিষ্ট ভাষা-অনুশীলন মিলিয়ে অধ্যায়টি প্রস্তুত করতে এই আলোচনা সাহায্য করবে।

নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় পাঠের ভাবনা অবলম্বনে শিক্ষামূলক চিত্র

পাঠপ্রসঙ্গ

প্রকৃতি পর্যায়ের এক বিখ্যাত বর্ষাগীতি এই সংগীতটি। মেঘ ও বৃষ্টির আবাহন করেছেন কবি। কাজলকালো মেঘের আড়ালে যে মঙ্গলগীত সূচিত হয়, তা ব্যক্ত করেছেন কবি।

বিষয়সংক্ষেপ

প্রকৃতিপ্রেমিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’ গানটিতে গুরুগম্ভীর মেঘের আগমনবার্তা ঘোষণা করেছেন। কাজলকালো মেঘে আকাশ সমাচ্ছন্ন হয়ে আছে। বনাঞ্চলে বৃক্ষের শরীর কম্পিত ও হৃদয় চঞ্চল হয়েছে। মেঘের গুরুগুরু শব্দে ধ্বনিত হচ্ছে বর্ষাগীতি। কদম বন আনন্দে গভীরভাবে নিমগ্ন। প্রকৃতিতে উৎসবের সূচনা হয়েছে। দহন তাপে পৃথিবী যেন তৃষ্ণার্ত হয়ে পড়েছে। তাই স্বর্গলোক থেকে বর্ষিত হচ্ছে অমৃতধারা। তার ফলে কঠিন মাটি হয়ে উঠেছে যেন উর্বরা। নতুন চারাগাছে ধরিত্রী হয়েছে পরিপূর্ণা। নবীন পাতায় যেন বর্ষারই জয় ঘোষিত হয়।

শব্দার্থ ও টীকা

অঞ্জনঘনকাজল মেঘ
সমাবৃতআচ্ছাদিত
অম্বরআকাশ
কম্পিত কায়কাঁপছে এমন শরীর
চঞ্চলঅশান্ত, অস্থির
ঝংকৃতগুঞ্জিত, শিঞ্জিত
ঝিল্লিঝিঁঝি
বর্ষণগীতবর্ষার গান
মুখরিতধ্বনিত
নন্দিতআনন্দিত
মন্দিরগৃহ, দেবালয়
ইন্দ্রলোকস্বর্গ
ক্ষীণদুর্বল
দীর্ণছিন্ন
নব অঙ্কুরনতুন চারাগাছ
সমাকীর্ণপরিপূর্ণ
বন্ধনবাঁধন

শেষকথা

‘নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায়’ পাঠের এই বিষয়সংক্ষেপ মূল পাঠের সঙ্গে মিলিয়ে অনুশীলন করো। প্রশ্নের বক্তব্য বুঝে উত্তর লিখলে প্রস্তুতি আরও দৃঢ় হবে। আরও পড়তে সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ