এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
চট্টগ্রামের উমাতারা উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক সূর্য সেন ইতিহাসের পাতায় ‘মাস্টার দা’ নামেই সমধিক পরিচিত। ত্রিশের দশকের সূচনায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পুনরভ্যুদয় ঘটে।
মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন –
1930 খ্রিস্টাব্দে মাস্টার দা চট্টগ্রামে গড়ে তোলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে এক গুপ্ত সমর বাহিনী। এই দলে তাঁর সহযোদ্ধাদের মধ্যে ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ।
মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন –
1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল মাস্টারদা’র পরিচালনায় তার সহযোদ্ধারা চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন। পরিকল্পনানুযায়ী, রেল ও টেলি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
মাস্টারদা সূর্য সেনের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা –
এরপর চট্টগ্রামে অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। সূর্য সেন এই সরকারের সর্বাধিনায়ক ঘোষিত হন।
মাস্টারদা সূর্য সেনের জালালাবাদের মুক্তি যুদ্ধ –
চট্টগ্রামের বিপ্লবী কার্যকলাপ দমনের লক্ষ্যে ব্রিটিশ সরকার সেনাবাহিনী পাঠালে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয়। 22 এপ্রিল উভয় পক্ষের তুমুল সংঘর্ষ হয়। এই যুদ্ধে উভয়পক্ষের বহুলোক হতাহত হন। এরপর বিপ্লবীরা সম্মুখ যুদ্ধ এড়িয়ে গেরিলা পদ্ধতিতে সংগ্রাম চালিয়ে যান।
মাস্টারদা সূর্য সেনের পাহাড়তলির ইউরোপীয়ান ক্লাব আক্রমণ –
মাস্টারদার নির্দেশে প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর বিপ্লবীরা চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। এতে বহু শ্বেতাঙ্গ হতাহত হয়। ধরাপড়ার অসম্মান থেকে বাঁচতে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে চিরবিদায় নেন।
মাস্টারদার গ্রেপ্তার ও ফাঁসি –
বেশ কিছুদিন আত্মগোপনরত অবস্থায় সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার পর 1933 খ্রিস্টাব্দে মাস্টারদা পুলিশের হাতে ধরা পড়েন এবং 1934 খ্রিস্টাব্দের 13 জানুয়ারি বিচারে তাঁর ফাঁসি হয়।
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের মন্তব্য –
মাস্টারদা’র নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লব সমগ্র জাতিকে মাতৃমুক্তির যজ্ঞে আত্মবলিদানের নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। দেশমাতৃকার মুক্তির জন্য আত্মবিসর্জন দিয়ে তিনি ইতিহাসে প্রাতঃ-স্মরণীয় হয়ে রয়েছেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment